News Flash

  • Home
  • Uncategorized
  • নিকুঞ্জ বর্মন হত্যা মামলায় ধৃতরা ৫ দিনের জেল হাজতে
Image

নিকুঞ্জ বর্মন হত্যা মামলায় ধৃতরা ৫ দিনের জেল হাজতে

court hammerনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুন৷৷ দিনমজুর শ্রমিক নিকুঞ্জ বর্মণ হত্যাকান্ডে ধৃত পাঁচ শ্রমিককে আদালত পাঁচদিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন৷ একই সাথে এই হত্যা মামলার তদন্তকারী পুলিশ অফিসারকে আদালত নির্দেশ দিল আগামী শুনানিতে প্রয়োজনীয় তথ্য  প্রমাণ আদালতে পেশ করার জন্য৷ নিকুঞ্জ বর্মণ হত্যাকান্ডটি  সংগঠিত হয় গত ৩১ মে রাতে পুরাতন বাজার বাস সেন্ডিকেটের মধ্যে৷ নিকুঞ্জকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে খোদ পুলিশ ও সাধারণ মানুষের সামনে৷ নিকুঞ্জকে হত্যার উদ্দেশ্যে পেটালেও পুলিশ কিংবা সাধারণ মানুষ নেতাদের ভয়ে নিকুঞ্জকে বাঁচাতে আসেনি৷ এই হত্যাকান্ডের চার দিন পর খোয়াই থানার পুলিশ সুবীর দাস গুপ্তকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে দুই শ্রমিক মনোজিৎ চক্রবর্তী ও রতন দাসকে গ্রেপ্তার করে৷ পরদিন গ্রেপ্তার করে রামকুমার দেববর্মা, সুধন্য দেববর্মা এবং প্রদীপ গোপ নামে আরো তিন শ্রমিককে৷ পাঁচ শ্রমিককে পুলিশ এই হত্যাকান্ডে জড়িত বলে গ্রেপ্তার করে আদালতে তুলে পাঁচদিনের জন্য তাদের পুলিশ রিমান্ডে নেয়৷ কিন্তু পুলিশ তাদের রিমান্ডে নিয়ে এক চুলও তথ্য প্রমাণ আদায় করতে পারেনি তাদের জেরা করে৷ আজ ধৃতদের দ্বিতীয়বারের মত আদালতে তুললে আদালত তাদের জামিনের আবেদন বাতিল করে তাদেরকে পাঁচদিনের জন্য জেল হাজতে পাঠায়৷ এদিকে এই হত্যাকান্ডের মূল নায়ক সুবীর দাস গুপ্তকে খোয়াই জেলার পুলিশ দূরবিন নিয়ে খঁুজেও নাকি পাচ্ছেন না৷ নিকুঞ্জ বর্মণ হত্যা মামলায় পুলিশ যে পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় সেক্ষেত্রে ৩৬৪ ও ৩০২ ধারার স্বপক্ষে পুলিশ তেমন শক্তপোক্ত কোন তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top