News Flash

  • Home
  • Uncategorized
  • বঞ্চনার জন্য কেন্দ্রই দায়ি, রাজ্য সরকারের উপর সন্তুষ্ট টিজিইএ
Image

বঞ্চনার জন্য কেন্দ্রই দায়ি, রাজ্য সরকারের উপর সন্তুষ্ট টিজিইএ

TGEAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ বঞ্চনা সত্বেও রাজ্য সরকারের প্রতি অসন্তুষ্ট নয় ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতি৷ বঞ্চনার সমস্ত দায় কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে বুধবার আগরতলায় সমিতির প্রকাশ্য সমাবেশে উপস্থিত কর্মচারীকূলকে পাঠ দিলেন সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মৃদুল সাহা৷ তাঁর সাফ কথা, দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারী কর্মচারীদের দাবী কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ভাতার অনুরূপ যেন তাদেরও বেতন ভাতা ইত্যাদি প্রদান করা হয়৷ কিন্তু তিনি এই বঞ্চনার ক্ষেত্রে অর্থের অপর্যাপ্ত যোগানকে দায়ি করেছেন৷ অনেকটা আশ্চর্য্যের সুরে বলেন, আমরা ক্রমশই দেখছি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে অর্থের যোগান নিম্নমুখী৷ এক্ষেত্রে কেন্দ্রের তালবাহানা ক্রমশ বেড়ে চলেছে৷ শুধু তাই নয়, বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবিদের আন্দোলন থামিয়ে দেওয়ারও ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন৷ এখন থেকে রাজ্য সরকার নয়, অর্থনৈতিক বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছেন শ্রীসাহা৷ এর পেছনে তাঁর যুক্তি সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে শ্রমজীবি মানুষের আন্দোলন এবং রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চলছে৷ এনিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে৷ তাতে আগামীদিনে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন সংগঠিত করার রূপরেখাও চূড়ান্ত হয়েছে বলে তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন৷ এদিকে, ত্রিপুরা কর্মচারী সমিতির নেতৃবৃন্দের শেখানো পাঠ অনুসারে সারা ভারত রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান এম সুন্দরম রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছেন৷ এরাজ্যে যেখানে শিক্ষা-স্বাস্থ্যে বেহাল অবস্থা, শ্রীসুন্দরম এই দুই ক্ষেত্রে ত্রিপুরা গোটা দেশে নজির স্থাপন করেছে বলে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top