News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে তুলে এনে হত্যার চেষ্টা
Image

পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে তুলে এনে হত্যার চেষ্টা

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে ৷৷ পূর্ব শত্রুতার জেরে শহর সংলগ্ণ নোয়ানিয়ামুড়ায় এক প্রতিবেশীকে বাড়ি থেকে তুলে নিয়ে সুকটি থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ তাতে সুধন দেবনাথ নামে এক ব্যাক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযুক্তের নাম সমীর সূত্রধর৷ তাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে৷ এনিয়ে মামলাও চলেছে৷ শুক্রবার রাত আটটা নাগাদ প্রচন্ড মদ্যপান করে সমীর সূত্রধর সুধন দেবনাথের বাড়িতে যায়৷ তাকে জোর করে সুকটিতে তুলে নিয়ে যায় বলে তার স্ত্রী অভিযোগ করেছেন৷ লাড্ডু চৌমুহনী এলাকায় এনে তাকে সুকটি থেকে ফেলে জখম করা হয়েছে৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে, অভিযুক্ত সমীর সূত্রধর আহত সুধন দেবনাথের স্ত্রীকে মামলা না করার জন্যও বলেছে বলে জানিয়েছেন আহতের স্ত্রী৷ আতঙ্কে ঐ মহিলা পুলিশের কাছে অভিযোগ জানাননি৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top