News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দিষ্ট সময়ে নয়, বর্ষা আসবে এক সপ্তাহ দেরি করে : আবহাওয়া দফতর
Image

নির্দিষ্ট সময়ে নয়, বর্ষা আসবে এক সপ্তাহ দেরি করে : আবহাওয়া দফতর

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : নির্দিষ্ট সময়ে নয়, এক সপ্তাহ দেরি করে বর্ষা আসবে ভারতে । মৌসম ভবনের নির্দিষ্ট সময়ে অর্থাৎ পয়লা জুন বর্ষা প্রবেশের বার্তায় জল ঢেলে দিল মৌসুমী বায়ু৷ জলভরা মেঘের যা গতিবিধি তাতে কেরলে মনসুন পৌঁছতে ছ’দিনের মত দেরি হতে পারে। পয়লা জুন বর্ষা এসে যাওয়ার কথা ‘ঈশ্বরের আপন দেশে’। কিন্তু আসলে তা আসবে ৭ তারিখ নাগাদ। ফলে দেশের অন্যান্য এলাকাতেও বর্ষা নামব খানিকটা দেরিতে। এমনটাই জানাচ্ছে দিল্লির আবহাওয়া দফতর।
কেরলের উপকূলে প্রবেশ করা মাত্রই ভারতীয় উপমহাদেশে বর্ষার প্রবেশ হয়েছে বলে বার্তা দেওয়া হবে৷তবে এক সপ্তাহ দেরি করে বর্ষা আসায় কোনও চিন্তার কারণ নেই৷ এটি সাধারণ ঘটনা৷ জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা৷ তাঁদের যুক্তি মৌসুমী বায়ুর প্রতিবছর পাঁচদিন আগে অথবা পরে দেশে প্রবেশ করে৷
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করবে আগামী ১৭ মে৷ ভারত মহাসাগরের মৌসুমী বায়ুর গতিবিধি ক্রমশই মজবুত আকার নিচ্ছে৷ ফলে তৈরি হবে নিম্নচাপ৷ সেই নিম্নচাপটি অগ্রসর হবে উত্তর পূর্ব ভারতের দিকে৷ তাতে ভিজবে পশ্চিমবঙ্গ৷ শুকনো গরমে জ্বলতে থাকা মধ্য ও উত্তর পশ্চিম ভারতেও ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে৷ সাতদিন লেট করে পৌঁছলেও বৃষ্টির খামতি রাখবে না৷ ১০৬ শতাংশ বৃষ্টি হবে এবার৷ জানিয়েছে মৌসম ভবন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top