News Flash

  • Home
  • Uncategorized
  • বিদায় বেলায় অভিজ্ঞতার ডালি উপহার দিলেন মুখ্য বিচারপতি দীপক গুপ্তা, পুলিশের ব্যর্থতা ও অদক্ষ সরকারী আইনজীবীদের কারণে রাজ্যে অপরাধের সাজার হার নিম্নমুখী
Image

বিদায় বেলায় অভিজ্ঞতার ডালি উপহার দিলেন মুখ্য বিচারপতি দীপক গুপ্তা, পুলিশের ব্যর্থতা ও অদক্ষ সরকারী আইনজীবীদের কারণে রাজ্যে অপরাধের সাজার হার নিম্নমুখী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ বিদায় লগ্ণে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি দীপক গুপ্তা অভিজ্ঞতার ডালি উপহার

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাইকোর্ট অব ত্রিপুরার বিদায়ী মুখ্য বিচারপতি দীপক গুপ্তা৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাইকোর্ট অব ত্রিপুরার বিদায়ী মুখ্য বিচারপতি দীপক গুপ্তা৷ ছবি নিজস্ব৷

দিয়েছেন৷ তিনি রাজ্য পুলিশের ভূমিকা ও সরকারী আইনজীবীদের অদক্ষতার কঠোর সমালোচনা করেছেন৷ তাঁর অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন, পুলিশী ব্যর্থতার কারণে বহু অপরাধী সাজা পাচ্ছে না৷ একই রকম সরকারী আইনজীবীদের অদক্ষতার কারণে অপরাধীরা পাড় পেয়ে যাচ্ছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি সাজার হার নিয়ে এই অভিমত ব্যাক্ত করেছেন৷
বুধবার রাজ্যত্যাগের আগে সাংবাদিকদের মুখোমুখি হন বিদায়ী মুখ্য বিচারপতি৷ এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরায় দীর্ঘ তিন বছরের কার্য্যকালের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি৷ কিন্তু, সাজার হার নিয়ে প্রশ্ণে বিদায়ী মুখ্য বিচারপতির প্রতিক্রিয়ায় রাজ্য সরকারের চরম ব্যর্থতা এবং অবহেলা ফুটে উঠেছে৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে ঘটনার পর সঙ্গে সঙ্গে এফআইআর হচ্ছে না৷ যতক্ষণ না এফআইআর হবে ততক্ষণ ঐ ঘটনার তদন্ত শুরু হবে না৷ [vsw id=”49cjvmNP8wk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]আর তদন্ত শুরু হতে যত দেরী হবে তথ্য প্রমাণাদি লোপাট ততটাই সহজ হবে৷ ফলে যথাসময়ে এফআইআর না হওয়ায় অনেক ক্ষেত্রেই তদন্তে সঠিক প্রমাণ পুলিশের হাতে আসে না৷ তদরূপ কোন মামলায় বিচার প্রক্রিয়া শুরু হলে সরকারী আইনজীবীদের দক্ষতার অভাবে অনেক সময়ই বহু মামলায় প্রকৃত অপরাধীর সাজা হয় না৷ এক্ষেত্রে তিনি সরকারী আইনজীবী নিয়োগে নির্দিষ্ট দক্ষতা বিচার করা হচ্ছে না৷ কারণ, এই ধরনের আইনজীবীদের নিয়োগের ক্ষেত্রে মেধা বা দক্ষতা যাচাইয়ের কোন পরীক্ষা ইত্যাদি নেওয়া হয়না৷ কিন্তু, সাজার হার প্রশ্ণে রাজ্য সরকারকে সবচেয়ে বেশী অস্বস্তিতে ফেলেছে পুলিশের তদন্তে দুর্বলতা নিয়ে বিদায়ী মুখ্য বিচারপতির মন্তব্যে৷ তিনি স্পষ্ট জানান, বিভিন্ন ঘটনায় পুলিশের তদন্তে যথেষ্ট দুর্বলতা বারবার প্রমাণিত হয়েছে৷ আদালতে অপরাধীকে সাজা দিতে গেলে পুলিশের তদন্ত সঠিক ভাবে হওয়া প্রয়োজন৷ এক্ষেত্রে রাজ্য পুলিশের ব্যর্থতাই যে সাজার হার নিম্নমুখী হওয়ার মুখ্য কারণ তা আজ তাঁর বক্তব্যে প্রমাণিত৷
অবশ্য সাজার হার নিম্নমুখী হওয়ার আরও একটি কারণ হল, বহু মানুষ আদালতের শরণাপন্ন হন না৷ তবে এর জন্য তিনি রাজ্য সরকারকে কোনভাবেই দায়ী করেননি৷ কোন কোন ক্ষেত্রে দেখা গিয়েছে আর্থিক দিক দিয়ে অস্বচ্ছল মানুষ আদালতের দরজায় আসতে চান না৷ আবার সচেতনতার অভাবেও মানুষ আইনের অধিকারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন৷ তিনি বলেন, বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আদালত বিমুখতার প্রবণতা লক্ষ্য করা যায়৷ এই জন্য সকলকে সচেতন করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷
এদিকে, রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ক্রমশ উর্দ্ধমুখী হওয়ার পেছনে যেসব কারণ রয়েছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যাও দিয়েছেন তিনি৷ এক্ষেত্রে বৈবাহিক সমস্যা নারী সংক্রান্ত অপরাধের অন্যতম মুখ্য কারণ বলে তিনি মন্তব্য করেছেন৷ তাঁর মতে বৈবাহিক সম্পর্কে সমঝোতা খুবই প্রয়োজন৷ কিন্তু অনেক ক্ষেত্রেই এই সমঝোতা বা বোঝাপড়া নিয়ে বিস্তর ঝামেলা হয়ে থাকে৷ এর জন্য অবশ্য বর্তমান সময়ের মানুষের জীবন জীবিকা নির্বাহের যে আমূল পরিবর্তন ঘটেছে তাও অনেকটা প্রভাব ফেলে৷
এদিন তিনি জানিয়েছেন, ২০১৩ সালের ২৩ মার্চ ত্রিপুরা হাইকোর্টের প্রথম মুখ্য বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব নেন৷ গত তিন বছরে ৬ হাজার ৬১৫টি মামলার মধ্যে মাত্র ২ হাজার ৮০৪টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে৷ ২ হাজার ১১৩টি মামলা পাঁচ বছরের পুরনো ছিল, যেগুলির নিষ্পত্তি করা হয়েছে এবং বাকি রয়েছে মাত্র ৯০টি মামলা৷ তিনি দাবি করেন, ত্রিপুরা হাইকোর্টের প্রতি রাজ্যবাসীর আস্থা বেড়েছে৷ আগে জনস্বার্থ মামলা মানুষ তেমন একটা জানতেন না৷ ত্রিপুরা হাইকোর্ট স্থাপিত হওয়ার পর বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছে এবং এর মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন৷ এদিন তিনি জানান, গত তিন বছরে এরাজ্যে অনেকটা ভাল সময় তিনি কাটিয়েছেন৷ ত্রিপুরা হাইকোর্ট থেকে বদলী হয়ে ছত্তিশগড় হাইকোর্টে যাচ্ছেন৷ আগামী ১৬ মে তিনি ছত্তিশগড় হাইকোর্টে মুখ্য বিচারপতি পদে শপথ নেবেন৷ উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টে নতুন মুখ্য বিচারপতি পদে দায়িত্ব নিতে চলেছেন তিনলিয়াংথাং ভাইপেই৷ আগামী ২৩ মে এর মধ্যে তিনি দায়িত্ব নেবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top