নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ দাবদাহে প্রচন্ড গরমের হাত থেকে খানিকটা স্বস্তি পাওয়ার লক্ষ্যে নারিকেল গাছ থেকে ডাব পারতে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিক্ষকের৷ মৃত শিক্ষকের নাম পঙ্কজ চন্দ্রদেব৷ বাড়ি সোনামুড়া মহকুমার বক্সনগরের ভেলুয়ারচর এলাকায়৷ তিনি সূর্যমণিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মরত ছিলেন৷ বুধবার তিনি নিজ বাড়িতেই নারিকেল গাছে উঠেছিলেন৷ হঠাৎ পা পিছলে নারিকেল গাছের উপর থেকে নীচে পড়ে যান৷ তাতে গুরুতর ভাবে জখম হন শিক্ষক পঙ্কজ চন্দ্র দেব৷ পরিবারের লোকজনরা তাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
নারকেল গাছ থেকে পড়ে মৃত্যু শিক্ষকের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















