News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর জেলা কংগ্রেসে ভাঙন অব্যাহত
Image

উদয়পুর জেলা কংগ্রেসে ভাঙন অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ উদয়পুরে কংগ্রেসের পদাধিকারীদের পদত্যাগের হিড়িক চলেছে৷ বুধবার আরো বেশ কয়েকজন পদাধিকারী পদত্যাগ করেছেন৷ তারা তাদের পদত্যাগপত্র দলীয় হাইকমান্ডের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন৷
উদয়পুরে কংগ্রেস দলে ভাঙন অব্যাহত রয়েছে৷ বুধবার উদয়পুর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো বেশ কয়েকজন পদাধিকারী পদত্যাগ করেছেন৷ তাদের মধ্যে রয়েছেন পিসিসি সদস্য টিটন পাল, মাতাবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমলচন্দ্র সরকার, কাকড়াবন ব্লক কংগ্রেস সভাপতি দেবল দেবরায়৷ মঙ্গলবার আরো ১৮ জন পদাধিকারী পদত্যাগ করেছিলেন৷ পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাতের কারণেই তারা পদত্যাগ করেছেন৷ সিপিএমের সঙ্গে কংগ্রেসের আঁতাত তারা কোনভাবেই মেনে নিতে পারেননি৷ তাদের বক্তব্য পশ্চিমবঙ্গ, কেরালা ও ত্রিপুরায় কংগ্রেস কর্মীদের রক্তে হাত রাঙিয়েছে সিপিএম৷ সে কারণেই এই জোটকে তারা মেনে নেবেন না৷উদয়পুরে কংগ্রেস দলের আরো বেশ কয়েকজন প দাধিকারী পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে৷ এদিকে, রাজ্যের অন্যান্য জেলা কংগ্রেস কমিটিতেও ভাঙনের আভাস মিলছে৷ দলের এই বেহাল অবস্থার জন্য হাইকমান্ডকেই দায়ি করছেন সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকরা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top