News Flash

  • Home
  • Uncategorized
  • শিনা বোরাকে গলা টিপে হত্যা করা হয়েছিল, দাবি ইন্দ্রাণীর ড্রাইভার শ্যম্ভার রাই-এর
Image

শিনা বোরাকে গলা টিপে হত্যা করা হয়েছিল, দাবি ইন্দ্রাণীর ড্রাইভার শ্যম্ভার রাই-এর

মুম্বই, ১১ মে (হি.স.) : শিনা বোরাকে গলা টিপে হত্যা করা হয়েছিল| আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল অন্যতম প্রধান অভিযুক্ত তথা এই মামলার রাজসাক্ষী শ্যম্ভার রাই| মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জীর গাড়ির ড্রাইভার শ্যম্ভার বয়ান অনুসারে, গলা টিপে হত্যা করা হয়েছিল শিনা বোরাকে| শিনাকে হত্যার সময় ঘটনাস্থলে সে উপস্থিত ছিল বলেও জানিয়েছে শ্যম্ভার|
দেশ জুড়ে তোলপাড় হওয়া শিনা বোরা হত্যা কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত শ্যাম্ভার রাই| আদালতে তাকে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে সে রাজি হয়| তার বয়ান অনুসারে, গলা টিপে হত্যা করা হয়েছিল শিনা বোরাকে| শিনাকে হত্যার সময় ঘটনাস্থলে সে উপস্থিত ছিল বলেও জানিয়েছে শ্যম্ভার| কোথায় ঠিক কিভাবে শিনাকে খুন করা হয়েছিল তা বিস্তারিত বর্ণনা করে দেখাবে বলে আদালতকে একটি চিঠি লিখে জানিয়েছে রাই| এদিন অবশ্য ইন্দ্রাণীর স্বামী পিটার মুখার্জী নিয়ে কিছু বলেনি শ্যম্ভার| তবে শেষ পাওয়া খবরে পিটার মুখার্জীও শিনা বোরা হত্যা কাণ্ডে রাজসাক্ষী হতে রাজি হয়েছে|
২০১২ সালের এপ্রিল মাসে ইন্দ্রাণী মুখার্জী এবং তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না শ্যম্ভার রাইকে সঙ্গে নিয়ে হত্যা করে শিনা বোরাকে| ২০১৫ সালের অগাস্ট মাসে বিষয়টি প্রকাশ্যে আসে এবং অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়| সেই সময়েই জানা যায় যে ইন্দ্রাণীই শিনার জন্মদাত্রী মা|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top