News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখন্ড ঃ আজ আস্থা ভোট, দলত্যাগী ৯ বিধায়ক ভোট দানের সুযোগ পেলেন না
Image

উত্তরাখন্ড ঃ আজ আস্থা ভোট, দলত্যাগী ৯ বিধায়ক ভোট দানের সুযোগ পেলেন না

map uttarakhandনয়াদিল্লি, ৯ মে৷৷ উত্তরাখন্ডে খারিজ হরিশ রাওয়াত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপিতে যোগ দেওয়া ন’জন কংগ্রেস বিধায়কের আবেদন৷ বিধানসভার স্পিকারের রায় বজায় রেখে আদালত জানিয়ে দিল, ওই ৯ জন মঙ্গলবার বিধানসভার আস্থা ভোটে যোগ দিতে পারবেন না৷ ফলে ভোটের একদিন আগে অনেকটাই সুবিধেজনক অবস্থায় চলে গেল বিধায়কদের ঘুষ দেওয়া সহ নানা অভিযোগে জেরবার হরিশ রাওয়াতের অপসারিত সরকার৷ যদিও ৯ বিধায়ক জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা৷ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷ গণতন্ত্রকে নিয়ে মশকরা করা হচ্ছে বলে তোপ দাগলেন তিনি৷
মার্চের শেষে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা সহ ৯ বিধায়ক রাওয়াত সরকারকে ছেড়ে বিজেপির দিকে ঝুকে পড়লে বিধানসভার অধ্যক্ষ তাঁদের সভা থেকে বহিস্কার করেন৷ রায় চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ওই বিধায়করা৷ রাজ্য সরকার সংখ্যালঘু হয়ে পড়ায় কেন্দ্রীয় সরকার উত্তরাখন্ডে রাষ্ট্রপতি শাসন জারি করে৷ তখত বাঁচাতে মরিয়া রাওয়াতের বিদ্রোহী বিধায়কদের ঘুষ দিয়ে কেনার চেষ্টার স্টিং ভিডিও-ও প্রকাশিত হয়৷
ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ঘোষণা করে, অপসারিত মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মঙ্গলবার বিধানসভায় আস্থাভোট চাইবেন৷ কিন্তু বিদ্রোহী বিধায়করা বিধানসভা থেকে বহিসৃকত হওয়ায় তাঁদের ভোটাভুটির উপর নিষেধাজ্ঞা জারি করে তাঁরা৷ এই পরিস্থিতিতে হাইকোর্ট যদি ওই বিধায়কদের বহিস্কারের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করত, তাহলে তাঁরা আস্থাভোটে যোগ দিতে পারতেন৷ সে ক্ষেত্রে ফের সরকার তৈরি রাওয়াতের পক্ষে কঠিন হয়ে পড়ত৷ কিন্তু হাইকোর্ট সংশ্লিষ্ট বিধায়কদের আবেদন খারিজ করে দেওয়ায় ভোটে যোগ দিতে পারবেন না তাঁরা৷ এই পরিস্থিতিতে দলের অন্যান্য অসন্তুষ্ট বিধায়কদের রাওয়াত মঙ্গলবার পর্যন্ত সামলে রাখতে পারলে আস্থাভোটে তাঁর জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে৷
এদিকে, এদিন হাইকোর্টের এই রারয়ের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু৷ নাইডু বলেন, বিদ্রোহীদের সরিয়ে আস্থা ভোট করানোর নয়া নিয়ম চালু হয়েছে৷ এটা কি কোনও তামাশা হচ্ছে? গণতন্ত্রকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে৷ বেঙ্কাইয়া আরও বলেন, কংগ্রেসের কুতন্ত্রের পর উত্তরাখন্ডে শুরু হচ্ছে নয়া লোকতন্ত্র৷
এদিন, ঘুষ-কান্ডে হরিশ রাওয়াতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই৷ তবে তিনি হাজিরা দেননি৷ এবিষয়ে রাওয়াত জানিয়েছেন, আগামীকাল আস্থা ভোট না হওয়া পর্যন্ত দেরাদুনেই থাকবেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top