News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে যান দূর্ঘটনা, হত ১
Image

বিশালগড়ে যান দূর্ঘটনা, হত ১

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ বিশালগড়ের  অফিসটিলায় আজ সকাল নয়টা নাগাদ পথ দুর্ঘটনায়  একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতরভাবে আহত হয়েছেন৷  আহতকে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ মৃতের  নাম রহমান খান৷ পেশায় ব্যবসায়ী৷ বাড়ি বিশালগড়ের রঘুনাথপুরে৷ জানা যায়, তিনি বাড়ি থেকে  অটো রিক্সা করে সেকেরকোট যাচ্ছিলেন৷ বিশালগড়ের  অফিসটিলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি অটোকে ধাক্কা দেয়৷  পুলিশ এব্যাপারে একটি গ্রহণ করেছে৷ অটো ও লরি আটক করেছে পুলিশ৷ স্থানীয় জনগণের অভিমত লরি ও অটো দ্রুতবেগে চলছিল৷ নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি বলেই দুর্ঘটনা ঘটেছে৷ দুর্ঘটনার পর লরি ফেলে চালক পালিয়ে গেছে৷

পথ দূর্ঘটনায় আহত চার রেগা শ্রমিক

বিশেষ প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ মে৷৷ দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বেতাগার কুমোড় পাড়ায় একটি দ্রুতগামী ইন্ডিকা গাড়ির ধাক্কায় ৪ জন মহিলা রেগা শ্রমিক আহত হয়েছেন৷
শান্তিরবাজারের বেতাগার কুমোড় পাড়ায় শুক্রবার পথ দুর্ঘটনায় ৪ জন মহিলা রেগা শ্রমিক আহত হয়েছেন৷ আহতরা হলেন মণি রুদ্রপাল, রেনুবালা রুদ্রপাল, লীলাবতী রুদ্রপাল ও অঞ্জনা বৈদ্য৷ আহতদের মধ্যে তিনজনকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ জানা যায় রেগার কাজ করে শ্রমিকরা বাড়িঘরে ফিরছিলেন তখনই দ্রুতগামী একটি ইন্ডিকা গাড়ি এসে ৪জন মহিলাকে ধাক্কা দেয়৷ তাতে তারা আহত হন৷ অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে প্রথমে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তিনজনকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷
এব্যাপারে শান্তিরবাজার থানায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আহত তিনজনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হলেও দুজনকে সরকারি অ্যাম্বুলেন্সে পাঠানো হয়৷ অপর একজনকে ভাড়া গাড়ি করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন পরিবারের লোকজনরা৷ হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকাতেই প্রাইভেট গাড়ি ভাড়া করতে হয়েছে রোগীর পরিবারকে৷ তাতে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top