News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রপাতে কিশোরীর মৃত্যু খোয়াইতে
Image

বজ্রপাতে কিশোরীর মৃত্যু খোয়াইতে

thunderstormনিজস্ব প্রতিনিধি খোয়াই, ৫ মে৷৷ বজ্রপাতের কারনে ঘুমের মধ্যেই মৃত্যু হল এক কিশোরীর৷ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে খোয়াই থানাধীন পশ্চিম বেলছড়া এডিসি ভিলেজের মনাইছড়া গ্রামে৷ মৃত কিশোরীর নাম সাকালাম দেববর্মা(১২)৷ জানা যায়, বুধবার ভোর রাতে ঝড় ও বৃষ্টির সময় কিশোরিটি তার পিতা মাতার সঙ্গে ঘরেই ঘুমুচ্ছিল৷ ভোর রাত সাড়ে তিনটায় হঠাৎ এক বজ্রপাতে কিশোরীটি ঘুমের মধ্যেই গুরুতর ভাবে জখম হয়৷ ভোরে কিশোরীর পিতা কিশোর দেববর্মা তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সাকালামকে মৃত বলে ঘোষণা করেন৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় মনাইছড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে৷ আজ ঐ কিশোরীর শরীরে ময়না তদন্ত হয় এবং পরে স্থানীয় পুলিশ তার মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top