News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা সহ উড়িষ্যার পাঁচ ছিনতাইকারী পুলিশের জালে, টাকা সহ বহু সামগ্রী উদ্ধার
Image

মহিলা সহ উড়িষ্যার পাঁচ ছিনতাইকারী পুলিশের জালে, টাকা সহ বহু সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাজধানী  আগরতলা শহরের শিবনগর কলেজ রোড এলাকা থেকে ৫ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ৪৮ ঘন্টার মধ্যেই  সাফল্য পেল পুলিশ৷ ব্যাঙ্কের সিসি ফুটেজ দেখে এক ছিনতাইকারীরছবি চিহ্ণিত

উদ্ধার করা টাকা সহ দুই ছিনতাইকারী৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷
উদ্ধার করা টাকা সহ দুই ছিনতাইকারী৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

করা হয়৷ সে অনুযায়ী পুলিশ তল্লাশি চালিয়ে এই চক্রের পাঁচজনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ তাদের মধ্যে তিনজন মহিলা৷ অপর দুজন পুরুষ৷ আরো একজনকে পাকড়াও করতে পুলিশের তৎপরতাব্যাহত রয়েছে৷ ছিনতাই হওয়া সিংহভাগ টাকাও উদ্ধার করা হয়েছে৷ আরো এক লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করা বাকি রয়েছে৷ ছিনতাইকারীদের কাছ থেকে দুটি মোটর বাইক সহ অন্যান্য আপত্তিকর সামগ্রীও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ ছিনতাইকারীরা বর্হিরাজ্যের বাসিন্দা৷ যতদূর জানা গেছে, তাদের প্রত্যেকের বাড়ি ওড়িশায়৷ ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ ছিনতাইকান্ডের জাল গুটিয়ে এনে পাঁচজনকে আটক করায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন৷ পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসযোগ্যতা অনেকটাই বেড়েছে৷ উল্লেখ্য, গত ২৮ এপ্রিল বনকুমারীর সাহা পাড়ায় বাসিন্দা হরিদাস দেবনাথ পোস্ট অফিস চৌমুহনীস্থিত এক্সিস ব্যাঙ্ক থেকে বাড়ি নির্মাণ কাজের জন্য পাঁচ লক্ষ টাকা তুলেন৷ সঙ্গে ছিলেন শ্রীদেবনাথের কন্যা৷ টাকা নিয়ে সুকটি করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়৷ শিবনগরকলেজ রোডে আনন্দমার্গ সুকল সংলগ্ণ একটি বেকারির সামনে পেছন দিক থেকে ধাওয়া করে আসা একটি বাইক সুকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে গিয়েছিল৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় মামলা গৃহীত হয়৷ পরদিন ব্যাঙ্কের সিসি টিভির ফুটেজ থেকে সন্দেহভাজন যুবকের ছবি সংগ্রহ করা হয়৷ এই ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়৷ পুলিশও নড়েচড়ে বসে৷ শনিবার সিপাহিজলার পুলিশ সন্দেহভাজন  এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়৷ তার নাম গোপী৷ তার কথাবার্তায় অসংলগ্ণতা পরিলক্ষিত হয়৷ তার জবানবন্দি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গান্ধীগ্রামের রাজনগর এলাকায় সঞ্জীব দাসের বাড়ি থেকে মাইকেল কুমার নামে আরো এক চাঁইকে আটক করা হয়৷ সেখান থেকে মোবাইল ফোন দুটি বাইক সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়৷ তাদের কাছ থেকে তিন  লক্ষ কুড়ি হাজার টাকা উদ্ধার করা হয়েছে৷ স্বীকারোক্তি মূলে উদ্ধারকরা হয়েছে আরো তিন মহিলাকেও৷ ধৃতদের তুলে দেওয়া হয় পূর্ব মহিলা থানার পুলিশের হাতে৷ অজয় দাস নামে আরো এক অভুিযক্তের নামধাম পেয়েছে পুলিশ ৷ তাকে পাকড়াও করার তৎপরতা শুরু হয়েছে৷ এখনো এক লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করা যায়নি৷ জানা যায়, অজয় ও গোপী নামে ঐ দুই যুবক রাজ্যে পাথর ফেরী করে বিক্রি করত৷ এই ব্যবসার আড়ালে ছিনতাই ছিল তাদের মূল ব্যবসা৷ আজ পুলিশের হাতে ধরা পড়ার পর বিষয়টি স্পষ্ট হয়ে যায়৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায় বলে জানানো হয়৷ এই অভিযানকে সাম্প্রতিককালে পুলিশে সবচেয়ে বড় সাফল্য বলেও আখ্যায়িত করা হয়েছে৷ পুলিশের এই সাফল্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে পুলিশ ইচ্ছে করলে এধরনের ঘটনা প্রতিহত করতে সক্ষম৷ পুলিশ এসব ক্ষেত্রে প্রকৃতপক্ষেই সক্রিয় ভূমিকা পালন করলে যে চুরি ছিনতাই সহ অসামাজিক কার্যকলাপ অনেকটাই হ্রাস পাবে তা বলার অপেক্ষা রাখে না৷ তা সত্ত্বেও পুলিশ বিভিন্ন বিষয়ে দায় এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top