News Flash

  • Home
  • Uncategorized
  • ইউবিআই কৈলাসহর শাখায় টাকা আত্মসাৎ, চাপে পড়ে ফেরত
Image

ইউবিআই কৈলাসহর শাখায় টাকা আত্মসাৎ, চাপে পড়ে ফেরত

indianrupeeনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ এপ্রিল৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরে ইউবিআই ব্রাঞ্চে কষ্টার্জিত টাকা আমানত রেখে বিচিত্রতার অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক আমানতকারী মহিলা৷ কল্যাণী দাস নামে শ্রীনাথপুর গ্রামের এক মহিলা ইউবিআই কৈলাসহর ব্রাঞ্চে মোট ৮২ হাজার ৭১২ টাকা জমা রাখেন৷ ব্যাঙ্কের পাস বই আপডেট করাতে এসে তাকে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়৷ একদিন তাকে বলা হয়, প্রিন্টারে কালি নেই৷ পড়ে আসতে হবে৷ কয়েকদিন পরে আবারও পাস বুক নিয়ে গেলে তাকে মৌখিকভাবে কত টাকা ব্যাঙ্কে আমানত রয়েছে তা বলা হয়৷ পাস বইয়ে যে টাকা রয়েছে বলে মহিলাকে জানানো হয় সে টাকার সঙ্গে প্রকৃত আমানত রাখা টাকার মিল ছিল না৷ স্বাভাবিক কারণেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কথা শুনে আমানতকারী মহিলার মাথায় বাজ পড়ার উপক্রম হয়৷ আমানত রাখা টাকার মধ্যে ২৮ হাজার টাকা বেপাত্তা হয়ে যায়৷ স্বাভাবিক কারণেই বেঁকে বসেন ঐ মহিলা৷ তিনি বিষয়টি ম্যানেজারকে জানাতে গেলে প্রথম দিকে মহিলার সঙ্গে অসভ্য আচরণ করা হয় বলে অভিযোগ৷ কিন্তু পরক্ষণেই ম্যানেজার ডেকে বলেন এব্যাপারে লিখিতভাবে একটি অভিযোগ জমা দেওয়ার জন্য৷ সে অনুযায়ী কল্যাণী  দাস নামে আমানতকারী ঐ মহিলা ম্যানেজারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন৷ পরিস্থিতি বেগতিক আকার ধারণ করতে পারে আশঙ্কায় ম্যানেজারও কৌশলী উদ্যোগ নেন৷ মহিলাকে বলা হয়, পরদিন ব্যাঙ্কে আসার জন্য৷ ম্যানেজার মহিলাকে ডেকে এনে তিনটি উড্রেল স্লিপ দেখান৷ সবকটিতেই মহিলার নামে সাক্ষর করা ছিল৷ উড্রেল স্লিপ দেখানোর সঙ্গে সঙ্গেই মহিলা জানান, উড্রেল ফর্মে যে সাক্ষর লক্ষ্য করছেন  তা তার নিজের সাক্ষর নয়৷ তাতে রীতিমত বিপাকে পড়ে ইউবিআই কৈলাসহর ব্রাঞ্চ৷ শেষ পর্যন্ত মহিলাকে বাগে আনার জন্য বেপাত্তা হয়ে যাওয়া ২৮ হাজার টাকা মহিলার হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়৷ সে অনুযায়ী শনিবার মহিলা যে অভিযোগ লিখেছিলেন তাতে মহিলাকে দিয়ে সাক্ষর দিয়ে লেখা হয় মহিলা বকেয়া টাকা হাতে পেয়েছেন৷ ২৮ হাজার টাকা হাতে পেলেও নাছোড়বান্দা ঐ মহিলা দুর্নীতির সঙ্গে কোনভাবে আপোস করতে নারাজ৷ তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বাদবাকি টাকা আমানত হিসেবে রয়েছে সে টাকাও তিনি তুলে নিতে চান৷ স্বাভাবিক কারণেই আরো অস্বস্তিতে পড়েন ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ মহিলা অভিযোগ করেছেন,  ব্যাঙ্কের একটি চক্রই তার আমানতের টাকা হাফিজ করেছিল৷ সে টাকা ফিরে পেয়েই তিনি সন্তুষ্ট নন৷ এই ব্যাঙ্কে তিনি টাকা রাখতে নারাজ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন ভাবেই মহিলাকে ম্যানেজ করতে পারেননি৷ এবিষয়ে ব্রাঞ্চ ম্যানেজারের মতামত জানতে চাইলে তিনি জানান, এধরনের অভিযোগ তার কাছে এসেছিল৷ মহিলার টাকা ফেরত দেওয়া হয়েছে৷ তবে বিষয়টি প্রধান কার্যালয়ে জানানো হয়েছিল৷ ঘটনার সুষ্ট তদন্ত হবে বলে তিনি আশ্বস্ত করেছেন৷ উল্লেখ্য, রাজ্যের মানুষ চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছেন৷ এখন একাংশের ব্যাঙ্কেও টাকা আমানত রেখে প্রতারিত হচেছন আমানতকারীরা৷ ফলে ব্যাঙ্কগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top