News Flash

  • Home
  • Uncategorized
  • একগুচ্ছ কর্মসূচি নিয়ে রবিবার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী
Image

একগুচ্ছ কর্মসূচি নিয়ে রবিবার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বারাণসী, ৩০ এপ্রিল (হি.স. ): আগামীকাল রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর| চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী| বালিয়ায় কর্মসূচি রয়েছে তাঁর| প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা-র উদ্বোধন করবেন মোদী| এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র‌্যসীমার নীচে থাকা পাঁচ কোটি পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে|
বালিয়া থেকে বারাণসী যাবেন প্রধানমন্ত্রী| সেখানে এক অনুষ্ঠানে এক হাজার ই-রিকশা বিলি করবেন তিনি| এরপর সামনে ঘাট অঞ্চলে জ্ঞান প্রবাহ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দফতরে যাবেন মোদী| সেখান থেকে তিন আসসি ঘাটে গিয়ে ১১টি সৌরবিদু্যত চালিত ই-বোটের উদ্বোধন করবেন| প্রধানমন্ত্রী হওয়ার আগেই বারাণসীকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন মোদী| তাঁর সেই ঘোষণা অনুসারেই ই-রিকশা, ই-বোট চালু করা হচ্ছে|-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top