News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে শাশুড়ি গ্রেপ্তার, থানায় বিক্ষোভ
Image

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে শাশুড়ি গ্রেপ্তার, থানায় বিক্ষোভ

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সিধাই থানা এলাকার কলকলিয়ায় সাত মাসের  অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বিষ খাইয়ে হত্যার দায়ে শাশুড়ি টিঙ্কু সূত্রধরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অভিযুক্ত স্বামী সঞ্জয় সূত্রধর, দেবর প্রণয় সূত্রধর এবং দাদাশ্বশুর ধীরেন্দ্র সূত্রধর পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ জানা যায়, অভিযুক্তদের মধ্যে শাশুড়ি টিঙ্কু সূত্রধরকে আটককরে থানায় নিয়ে আসলে উত্তেজিত এলাকাবাসীও থানায় আসেন৷ তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানা চত্বর এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করেন৷ এমনকি অভিযুক্ত শাশুড়ি টিঙ্কু সূত্রধরকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন তারা৷ অবশ্য পুলিশের হেফাজত থেকে তাকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷ এলাকাবাসীর অভিযোগ, শিপ্রার বাবা দীনদরিদ্র৷ পেশায় শ্রমিক৷ বিয়েতে পাত্রপক্ষের দাবি অনুযায়ী টাকা পয়সা সোনা গয়না সবই মিটিয়ে দিয়েছিলেন৷ কিন্তু তারপরও গৃহবধূ শিপ্রার উপর বাপের বাড়ি থেকে আরো টাকা পয়সা এনে দেওয়ার জন্য ক্রমাগত  চাপ সৃষ্টি করা হয়৷ কিন্তু তার বাবার পক্ষে টাকা পয়সা মিটিয়ে দেওয়া কোন ভাবেই সম্ভব নয়৷ শ্বশুর বাড়ির নির্যাতনের কথা শিপ্রা তার বাপের বাড়ির আশপাশ এলাকার প্রতিবেশীদেরও একাধিকবার জানিয়েছিল৷ সে কারণেই এলাকাবাসীও এই মৃত্যুর ঘটনার খবর উত্তেজিত হয়ে ওঠেন৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন৷ এলাকাবাসীর অভিযোগ হত্যার দায় থেকে রেহাই পাওয়ার জন্য গৃহবধূকে হত্যা তার মুখে বিষ ঢেলে দিয়েছেনতার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top