News Flash

  • Home
  • Uncategorized
  • বামুটিয়ায় গ্রামীণ মেলাকে কেন্দ্র করে পুলিশী মদতে রমরমা জুয়ার আসর
Image

বামুটিয়ায় গ্রামীণ মেলাকে কেন্দ্র করে পুলিশী মদতে রমরমা জুয়ার আসর

FILE PHOTO
FILE PHOTO

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ লেফুঙ্গা থানাধীন বামুটিয়ার বড়জুস এলাকায় গত মঙ্গলবার গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়৷ গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে৷ মেলা কমিটির লোকজন ও বামুটিয়া আউট পোস্টের ওসির যুব সাজশে সেখানে রমরমা জুয়ার আসর বসে৷ মেলা একদিনের হলেও বৃহস্পতিবার তৃতীয় দিন পর্যন্ত জুয়ার রমরমা অব্যাহত থাকে৷ বামুটিয়া আউট পোস্টের ওসি এবিষয়ে কোন ব্যবস্থা নেননি৷ তাতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ বিষয়টি সিধাইয়ের এসডিপিও জ্যোতিষমান দাস চৌধুরীকে জানানো হয়৷ খবরপেয়ে এসডিপিও জ্যোতিষমান দাস চৌধুরী এবং লেফুঙ্গা থানার ওসি অনুপম দাসের নেতৃত্বে  পুলিশ বাহিনী বামুটিয়ার বড়জুস এলাকা হানা দেয়৷ সেখান থেকে চার জন জুয়াড়িকে পাকড়াও করা হয়৷  দুটি গাড়ি নগদ টাকা এবং জুয়া খেলার বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ আরো বেশ কিছু জুয়ারি পালিয়ে গেছে৷ আটক চার জুয়াড়ির বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ বামুটিয়া আউট পোস্টের ওসি নিজেই এই জুয়া কান্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন৷ সে কারণেই জুয়ারিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ পুলিশের এহেন ভূমিকায় তীব্র ক্ষোভও প্রকাশ করেন এলাকাবাসী৷ এসডিপিও জ্যোতিষমান দাসচৌধুরী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসদিয়েছেন৷ উল্লেখ্য, সর্বনাশার  জুয়ার খপ্পরে পড়ে এলাকার বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন৷ এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও এলাকাবাসীর তরফ থেকে আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top