News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসে মমতা-মোদীকে একত্রে আক্রমণ করলেন সোনিয়া গান্ধী
Image

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসে মমতা-মোদীকে একত্রে আক্রমণ করলেন সোনিয়া গান্ধী

ক্যানিং, ২৬ এপ্রিল (হি.স.) : ফের রাজ্যে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দে্যাপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| মমতা-মোদীর যুগলবন্দি বাংলার পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি| মঙ্গলবার ক্যানিংয়ে জোটপ্রার্থীদের হয়ে সভা করেন কংগ্রেস সভানেত্রী| আগামী ৩০ এপ্রিল রাজ্যে পঞ্চম দফার নির্বাচন| তারই প্রচারে আজ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর পাশাপাশি হুগলীর শ্রীরামপুরে সভা কেরন কংগ্রেস সভানেত্রী|
ভোট যত এগোচ্ছে ততই সুর চড়াচ্ছে কংগ্রেস হাইকমান্ড| গত ২৩ এপ্রিল রাজ্যে তিনটি জনসভায় জোটের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রাহুল গান্ধী| তীব্র ভাষায় বিঁধেছিলেন তৃণমূল সরকারকে| নির্বাচনী প্রচারে আজ রাজ্যে কংগ্রেস সভানেত্রী| ক্যানিংয়ের সভায় এসে মোদী-মমতাকে একসুরে বিঁধলেন সোনিয়া গান্ধী|
এদিন তিনি বলেন, মোদী-মমতার সমঝোতা বাংলার সর্বনাশ করেছে| ক্ষমতায় এসে বদলে গিয়েছে তৃণমূল| রাজ্যজুড়ে এখন শুধুই দুর্নীতি আর অত্যাচার| মোদী-মমতার যুগলবন্দীতে আজ বাংলার এই হাল| চিটফান্ড কোম্পানিগুলির এখন রমরমা চলছে| মোদী সরকার কেন তদন্ত করছে না|
রাজ্যজুড়ে শুধুই দুর্নীতি ও অত্যাচার চলছে বলে অভিযোগ করেন তিনি| বলেন, তৃণমূল কংগ্রেস কয়েকবছর আগে আপনাদের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিল| কিন্তু, তা তারা ভুলে গেছে| আর মোদী সরকারও একই পথে হাঁটছে| পাশাপাশি, মোদী সরকারের থেকেও সাবধান থাকার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি| যে পথে মোদী সরকার কাজ করছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও তাঁর অভিযোগ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top