News Flash

Image

সুশাসনের দায়িত্ব

Civil Service Dayইংরেজ ভারত ছাড়িলেও তাঁহাদের প্রশাসনিক বিভিন্ন ধারা, নিয়ম রাখিয়া গিয়াছে৷ যাহা গণতান্ত্রিক ভারতের শাসন কাঠামোয় আজও অনেক বেশী জাঁকাইয়া আছে৷ এই ধারা, প্রশাসনিক নিয়ম নীতি ইত্যাদির হাত হইতে যেন মুক্তি নাই৷ কোনও দেশের শাসন প্রণালী ছাড়া চলিতে পারে না৷ কিভাবে প্রশাসনিক কাজ চলিবে তাহার সাংবিধানিক স্বীকৃতি থাকিতে হইবে৷ যেকোনও গণতান্ত্রিক দেশে প্রশাসনিক নিয়ম বিধি বা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিল সার্ভিস অফিসাররা৷ তাঁহারাই প্রকৃত পক্ষে কোনও সরকারের চালিকা শক্তি৷ বৃহস্পতিবার সারা দেশের সাথে ত্রিপুরাতেও সিভিল সার্ভিস দিবসটি পালিত হইয়াছে৷ আগরতলার প্রজ্ঞা ভবনে এইদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিসিএস, টিপিএস, আইপিএস ও আইএএস অফিসাররা৷ এই দিনের আলোচন া সভায় সিভিল সার্ভিস দিবসটির তাৎপর্য্য বিশ্লেষণ করেন বিভিন্ন বক্তা৷ সুশাসন আনিবার লক্ষ্যে এই অফিসারদের দায়বদ্ধতার পাশাপাশি দক্ষতার দিকেও গুরুত্ব দেওয়া আলোচনায় প্রাধান্য পাইয়াছে৷ সিভিল সার্ভিস দিবস সারা দেশের সঙ্গে ত্রিপুরায় পালিত হওয়াও এই বিষয়ে আলোচনা ইত্যাদির মধ্য হইতে যে গুরুত্বপূর্ণ বক্তব্য মিলিয়াছে তাহাকে কতখানি মর্যাদা দেওয়া হইবে তাহাই প্রশ্ণ৷
গণতান্ত্রিক দেশে সিভিল সার্ভিস অফিসারদের মধ্যে ইদ্যানিং জো হুজুর মার্কাদের প্রাধান্য পরিলক্ষিত হয়৷ এই অফিসারদের সততা, দক্ষতা বিষয়ে অনেক ক্ষেত্রেই প্রশ্ণের মুখে দাঁড়াইয়া গিয়াছে৷ এই সিভিল সার্ভিস অফিসারদের মধ্যে অনেকেই ক্ষমতাসীন দলের অনুগত হইয়া পড়েন৷ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারের নীতি ও সিদ্ধান্তগুলি রূপায়নের দায়িত্বই বর্তায় এই সিভিল সার্ভিসদের উপর৷ জন নির্বাচিত প্রতিনিধিরা সরকারে অংশ নেওয়ার পর প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল না থাকিলেও সমস্যা হয় না৷ সেক্ষেত্রে সিভিল সার্ভিস অফিসাররাই প্রশাসনিক নিয়ম নীতির মধ্যে কর্ম সম্পাদন করেন৷ কিন্তু লক্ষ্য করিবার বিষয় এইসব সিভিল সার্ভিস অফিসাররা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রভুত্বের কাছে নতজানু হইয়া পড়েন৷ এইসব অফিসারদের একাংশ দূর্নীতির সঙ্গে যুক্ত হইয়া প্রশাসনের স্বচ্ছতাকে বিনষ্ট করেন৷ সেখানেই সুশাসনের ইন্তেকাল ঘটে৷ গণতন্ত্রে প্রশাসনিক স্তরে প্রজানুরঞ্জনকেই প্রাধান্য দেওয়া হইয়া থাকে৷ দলীয় রাজনীতির যুপকাষ্টে এই প্রজানুরঞ্জনের তাগিদ বলি প্রাপ্ত হয়৷ তখন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে সরকারী দাক্ষিণ্য ইত্যাদিই প্রাধান্য পায়৷ সিভিল সার্ভিস অফিসাররা এক্ষেত্রে নিরুপায় হইয়া পড়েন৷ আমাদের শাসনতান্ত্রিক কাঠামো এমনই যে, দলীয়করণের ঝোঁককে রোখা যায় না৷ আর এজন্যই, সত্যিকারের গণতন্ত্রের যে পরিবেশ পরিস্থিতি হইবার কথা তাহা বাধাপ্রাপ্ত হয়৷ দলীয় অনুশাসনই গ্রাস করে কর্তব্যে নিয়োজিত সিভিল সার্ভিস অফিসারদের৷ এইভাবে প্রশাসনে দলীয় হস্তক্ষেপ এমন পরিস্থিতির সৃষ্টি করে যাহার বেড়াজাল ছিন্ন করিতে পারে না সাধারণ মানুষ৷ এইক্ষেত্রেই গণতন্ত্রের গৌরব বিপন্ন হইবার সম্ভাবনা বাড়ে৷ গণতন্ত্রের প্রসার, তাহার সঠিক অবস্থায় নিয়া যাওয়ার ক্ষেত্রে দায় দায়িত্ব সরকারী অফিসাররা অস্বীকার করিতে পারেন না৷ তাঁহারাও তো দায়বদ্ধ৷
গণতন্ত্রের ইহাও অনেক বেশী দূর্ভাগ্যের যে, সিভিল সার্ভিস অফিসারদের অনেকেই কোনও রাখ ঢাক না রাখিয়াই দলীয় রাজনীতির মাঝেই নিজেদের সমর্পিত করেন৷ ইহাতে প্রকৃত অর্থে অফিসাররা যে অঙ্গিকার নিয়া এই সার্ভিসে যুক্ত হইয়াছেন তাহাই বিপন্ন হইতেছে৷ ত্রিপুরায় সিভিল সার্ভিস দিবসকে পালনের মধ্য দিয়া যে অঙ্গিকার উঠিয়া আসিয়াছে তাহাকে মূল্য দিতে না পারিলে মানুষ কোথায় দাঁড়াইবে?

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top