News Flash

  • Home
  • Uncategorized
  • উড়ালপুল ঃ বালির বস্তা ফেটে বিপত্তি
Image

উড়ালপুল ঃ বালির বস্তা ফেটে বিপত্তি

FLYOVERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ উড়ালপুল নির্মাণে লোড টেস্ট করতেই বালির বস্তা ফেটে বড়দোয়ালিতে বিপত্তি দেখা দেয়৷ এই ঘটনায় সকালে আগরতলা-সাব্রুম সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়৷ সমস্যা সমাধানে ট্রাফিক দপ্তর জেলা প্রশাসনকে সাথে নিয়ে তড়িঘড়ি বালি সরানোর উদ্যোগ নেয়৷ সাময়িক কিছুটা সময় ঐ রুটে নিত্যযাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়৷ বিকেলে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক প্রশাসনের কর্তাদের সাথে বৈঠকে বসেন৷ তাতে ট্রাফিকের পুলিশ সুপার ডেকে পাঠানো হয়৷ ঐ বৈঠকে বিকল্প সড়ক দিয়ে যানবাহন যাতায়াত সহ আগামীদিনে উড়াল পুল নির্মাণে যেসমস্ত বিপত্তি দেখা দিতে পারে তা মোকাবেলা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে৷
পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এক বিজ্ঞপ্তি জারি করে উড়ালপুল নির্মাণের স্বার্থে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ আগামী ২২ এপ্রিল থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে৷ এনিয়ে জেলাশাসক কার্যালয়ে প্রশাসনের পদস্থ আধিকারীকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, পুলিশের পদস্থ আধিকারীকরা উপস্থিত ছিলেন৷ ট্রাফিক পুলিশের এসপিও ঐ বৈঠকে এই বিকল্প সড়কের নানা সুধিবা অসুবিধার দিকগুলি তুলে ধরেছেন বলে জানা গেছে৷
এই বিকল্প সড়ক ধরে যানবাহন চলাচল করলে উড়ালপুল নির্মাণে যেসমস্ত আকস্মিক সমস্যা দেখা দেয় তাতে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হবেন না বলে মনে করছে প্রশাসন৷ তবে, নিত্যযাত্রীদের চলাচলে কিছুটা অসুবিধা হবে, সে কথাও স্বীকার করেছে প্রশাসনের পদস্থ আধিকারীকরা৷ কিন্তু এই বিকল্প সড়কের মাধ্যমে উড়াল পুল নির্মাণস্থল অনেকটা যানজট মুক্ত রাখা সম্ভব বলে জেলা প্রশাসন আশাবাদী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top