News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলের সমস্যা নিরসনে উদাসীন প্রশাসন, বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর চালাল ছাত্রছাত্রীরা
Image

সুকলের সমস্যা নিরসনে উদাসীন প্রশাসন, বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর চালাল ছাত্রছাত্রীরা

EDUCATIONNNনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ আসাম-আগরতলা বিকল্প জাতীয় সড়ক পুনরায় বন্ধ৷ শনিবার সকাল ১১টা থেকে উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক বন্ধ করে৷ বিগত চারদিন থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সুকলে তালা ঝুলিয়ে কদমতলা ব্লক এলাকাতে মাইক যোগে প্রতিবাদ কর্মসূচী রূপায়ন করে৷ তাদের মূলত দশটি দাবি৷ দাবিগুলির মধ্যে সুকলে বিজ্ঞান ও কম্পিড়টার ভবন নির্মাণ৷ কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত ছয় কোটি টাকার ভবন নির্মাণ, জল ও বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ দশটি দাবী৷ বিগত কয়েক বছর যাবৎ সুকলের ছাত্রছাত্রীরা বারবার দরখাস্ত করেছিল সুকলের প্রধান শিক্ষকের কাছে৷ বহুবার দাবিগুলি নিয়ে প্রতিবাদও করেছিল৷ অবশেষে কদমতলা ব্লকের বিডিও সুভাষ ভট্টাচার্যের কাছে দশটি দীব নিয়ে ডেপুটেশন প্রদান করে প্রতিবাদী ছাত্রছাত্রীরা৷ তখন বিডিও লিখিভাবে ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছিলে যে ২০১৬ এর মার্চের মধ্যে তাদের দাবিগুলি পূরণ করবেন৷ কিন্তু বিডিওর সেই প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ মিথ্যা৷ বাঘন সুকলের ছাত্রছাত্রীদের দশটি দাবীর মধ্যে একটি দাবিও পূরণ না হওয়াতে চলতি মাসের ১২ এপ্রিল থেকে ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ শুরু করে৷ প্রথমে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ করে দেয়৷ তারপর কদমতলা ব্লক এলাকাতে ঘুরে মাইক যোগে তাদের দাবি নিয়ে বিশাল একটি প্রতিবাদী মিছিল বের করে৷ কিন্তু ছাত্রছাত্রীদের তীব্র আন্দোলনে কোন কর্ণপাত করেননি শিক্ষা দপ্তরের আধিকারিক বা ব্লক আধিকারীক৷ কেউ ঘটনাস্থলে এসে ছাত্রছাত্রীদের আশ্বাস দেননি৷ তাই অবশেষে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আসাম আগরতলার বিকল্প জাতীয় সড়ক কূকিতল টু সাব্রুম সড়কটি সকাল এগারটা থেকে বন্ধ করে দেয়৷ ছাত্রছাত্রীরা যতক্ষণ পর্যন্ত তাদের নায্য দশটি দবি না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তাদের পথ অবরোধ আন্দোলন জারি থাকবে৷ এমনটাই হুঙ্কার দিয়েচে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ এদিকে আজ পর্যন্ত শিক্ষা দপ্তরের কোন আধিকারিক ও ব্লকের বিডিও আসেননি৷ পাশাপাশি বিকল্প জাতীয় সড়ক বন্ধের ফলে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি দাড়িয়ে রয়েছে৷ চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও ট্রাক চালকরা৷ উল্লেখ্য গতকাল রাতের প্রবল বৃষ্টিপাতের কারণে আসাম আগরতলা জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়াতে ট্রাক চালকদের একমাত্র ভরসা ছিল বিকল্প জাতীয় সড়ক৷ এই বিকল্প জাতীয় সড়কটি আজ সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা বন্ধ করে রেখেছে৷ তাই ত্রিপুরার সাথে অন্যান্য রাজ্যের যোগাযোগ প্রায় বন্ধ৷ অবশেষে সংবাদ মাধ্যমের কর্মীরা কদমতলা ব্লক আধিকারিককে বিস্তারিত জানার জন্য প্রশ্ণ করলে তিনি জানান, আমি কিছু জানি না৷ অথচ গতকাল সুকলের ছাত্রছাত্রীরা দশ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করে৷ আজ তিনদিন ধরে ছাত্রছাত্রীরা সুকলের বিভিন্ন সমস্যার কারণে তালা ঝুলিয়ে দেয়৷ এত কিছুর পরও বিডিও সাহেন সাফ জানিয়ে দিয়েছেন তিনি কিছুই জানেন না৷
এদিকে, রাস্তা অবরোধের খবর পেয়ে বিডিও, চুড়াইবাড়ি ও কদমতলা থানার ওসি এবং পূর্ত্ত দপ্তরের অফিসাররা ঘটনাস্থলে ছুটে আসেন৷ ছাত্ররা বিডিও সাহেবের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে গাড়ি ভাঙচুর চালায়৷ কিন্তু বিডিওর গাড়ি ভেবে পূর্ত্ত দপ্তরের আধিকারিকের গাড়ি ভাঙচুর করে৷ তাই দ্রুত সকল আধিকারিকরা সুকলের প্রধান শিক্ষক মতিরঞ্জন নমঃশুদ্র এবং সুকল উন্নয়ন কমিটিকে ডেকে বৈঠকে বসেন এবং দশ দফা দাবিগুলির মধ্যে চারটি প্রধান দাবি পূরণের লিখিত আশ্বাস দেন৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল বিজ্ঞান ভবনের অর্ধ সমাপ্ত কাজ সম্পূর্ণ করা, সুকলের বিদ্যুৎ লাইন পুনসংস্কার করা, সুকলের খেলার একমাত্র মাঠটি রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি৷ কয়েকটি দাবি অতিসত্ত্বর পূরণ করা হবে৷ তারপরই ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top