News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে দূর্ঘটনায় হতাহত দুই শিক্ষক
Image

খয়েরপুরে দূর্ঘটনায় হতাহত দুই শিক্ষক

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ শনিবার সকালে খয়েরপুরের দুলুরা ড্রপগেইট সংলগ্ণ এলাকায় পথ দূর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতরভাবে আহত হয়ে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃত ব্যাক্তির নাম বিষ্ণুপদ গোপ৷ আহতের নাম সিদ্ধার্থ ভৌমিক৷ দুজনই শিক্ষক৷
শনিবার সকালে সুকলে যাবার পথে বাইক দূর্ঘটনায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিক্ষকের নাম বিষ্ণুপদ গোপ৷ গুরুতর ভাবে আহত হয়েছেন শিক্ষক সিদ্ধার্থ ভৌমিক৷ দুজনই রানীর বাজার সুকলের শিক্ষক৷ একটি পালসার বাইকে করে তারা শনিবার সকালে সুকলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন৷ খয়েরপুরের দুলুরা এলাকায় দূর্ঘটনার কবলে পড়েন তারা৷ জানা গিয়েছে একটি ১২ চাকার লরির সঙ্গে বাইকটির ধাক্কা লাগে৷ তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে যায়৷ আহতদের উদ্ধার করে প্রথমে রানীর বাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাদের জি বি হাসপাতালে স্থানন্তর করা হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা বিষ্ণুপদ গোপকে মৃত বলে ঘোষণা করেন৷ সিদ্ধার্থ ভৌমিকের জি বি হাসপাতালে চিকিৎসা চলেছে৷ বোধজংনগর থানায় ওসি প্রভাত চন্দ্র শীল ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ বোধজংনগর থানার ওসি আরও জানান, গাড়িটির কোন হদিশ মিলেনি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top