News Flash

  • Home
  • Uncategorized
  • সোমা মজুমদার মামলায় বাদী পক্ষের সওয়াল জবাব সম্পন্ন
Image

সোমা মজুমদার মামলায় বাদী পক্ষের সওয়াল জবাব সম্পন্ন

hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ চন্দ্রপুরে টাটা কালিবাড়ি এলাকার বাসিন্দা সোমা মজুমদার নিগ্রহের ঘটনায় শনিবার এই মামলার বাদী পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ এদিন, বাদি পক্ষের আইনজীবীদের পক্ষে ২০ জনকে দোষি হিসেবে চিহ্ণিত করে আদালতে তথ্য প্রমাণ দেওয়া হয়৷ আদালত আগামী শনিবার বিবাদী পক্ষের আইনজীবিদের সওয়াল-জবাবের দিন ধার্য্য করেছে৷
জানা গেছে, চন্দ্রপুরের টাটা কালিবাড়ি সংলগ্ণ এলাকার বাসিন্দা সোমা মজুমদার নিগ্রহের ঘটনায় শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতে সম্পন্ন হয়েছে সরকার পক্ষের আইনজীবিদের সওয়াল জবাব প্রক্রিয়া৷ বিচারক এস কে মজুমদারের আদালতে ২০ জন অভিযুক্তকে দোষী হিসেবে চিহ্ণিত করার চেষ্টা করেন বাদী পক্ষের আইনজীবিরা৷ সোমা মজুমদারকে যে নিগ্রহ করা হয়েছিল তা আদালতে তথ্য সহ প্রমান দেবার চেষ্টাও করেছেন আইনজীবিরা৷ ২০ জন অভিযুক্তের মধ্যে ১ জন পুরুষ ও ৭ জন মহিলার বিরুদ্ধে এদিন আদালতে সাক্ষ্য দেন নির্যাতিতার মা, বাবা, বোন ও স্বামী৷ সওয়াল জবাব শেষে আইনজীবি পুরুষোত্তম রায়বর্মণ জানিয়েছেন, তিনি আদালতে নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়েছেন৷
এদিকে, আগামী ২৩ এপ্রিল পুণরায় শুনানি হবে৷ সেদিন বিবাদী পক্ষের আইনজীবি সওয়াল জবাব করবেন৷ এদিন, আদালতে নির্যাতিতা সোমা মজুমদার উপস্থিত ছিলেন৷ তিনিও সুবিচারের প্রত্যাশী বলে জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top