News Flash

  • Home
  • Uncategorized
  • ৬ই কৃষক সভার বিধানসভা অভিযান
Image

৬ই কৃষক সভার বিধানসভা অভিযান

KRISHAK SABHAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ বিজেপি সরকারের কৃষি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত  অনুসারে আগামী ৬ই এপ্রিল বিধানসভা অভিযান সংগঠিত করবে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন৷ সারা ভারত কৃষক স ভা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ আহ্বানে এই বিধানসভা অভিযান সংগঠিত হবে৷ বিজেপি সরকারের কৃষি নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটি৷ কেন্দ্রীয় বাজেটেও বিজেপি সরকারের কৃষি নীতির আভাষ পরিলক্ষিত হয়েছে৷ সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির মনে করে এই নীতি দেশের কৃষক  সমাজকে           নিঃস্ব করে দেবে৷ কেন্দ্রীয়  সরকারের এই সর্বনাশা কৃষি নীতি বাতিলের দাবিতে সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটি দিল্লিতে পার্লামেন্টের সামনে ধর্নার ডাক দিয়েছে৷ দেশের বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠন এই ধর্নায় অংশগ্রহণ করবে৷ কিন্তু ত্রিপুরার মত রাজ্যগুলোর পক্ষে  এই ধর্নায় অংশগ্রহণ করা অসম্ভব৷ তাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে ত্রিপুরার মত রাজ্য গুলো তাদের সংশ্লিষ্ট বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন সময়ে বিধানসভা অভিযান সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে৷ এরই অঙ্গ হিসেবে সারা ভারত কৃষক সভা উপজাতি গণমুক্তি পরিষদ ও ক্ষেত মজুর ইউনিয়ন যৌথভাবে আগামী ৬ ই এপ্রিল বিধানসভা অভিযান সংগঠিত করবে৷ আজ এক সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির পক্ষে নারায়ণ কর এই সংবাদ জানিয়ে বলেন যে ৯ দফা দাবির ভিত্তিতে এই বিধানসভা অভিযান স ংগঠিত করা হবে৷ সাংবাদিক সম্মেলনে নারায়ণ কর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে জানান, এই সরকার মিথ্যে কথা বলে৷ দেশের কৃষক সমাজের সাথে অনবরত প্রতারণা করে চলেছে এই সরকার৷ এর পলে দারুণ বিপর্যয়ের মুখে পড়বে দেশের কৃষক সমাজ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top