নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : পাঠানকোট বায়ুসেনায় পাক জঙ্গিদের হামলার ঘটনায় পাক তদন্তকারী দলকে (জিট) ভারতে আসার ভিসা দিল নয়াদিল্লি| আগামী রবিবার ভারতে আসছে জিট-র ৫ সদস্যের তদন্তকারী দল|
\ানা গিয়েছে, পাঠানকোট হামলা তদন্তে ভারতে আসছে পাকিস্তানের যৌথ তদন্তকারী দল| পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন, পাঞ্জাব কাউন্টার টেররিজেম ডিপার্টমেন্টের আধিকারিক মহম্মদ তাহির রাই, লাহোর গোয়েন্দা বাহিনীর ডেপুটি ডিরেক্টর জেনারেল মহম্মদ আজিম আরশাদ, আইএসআইয়ের লেফটেন্যান্ট কর্ণেল তানবীর আহমেদ, পাক সেনা গোয়েন্দার লেফটেন্যান্ট কর্ণেল ইরফান মির্জা এবং গুজরানওয়ালার তদন্তকারী আধিকারিক শহিদ তানবীর| ভারতে আসার জন্য পাকিস্তানের তরফেই এঁদের ভিসার জন্য নয়াদিল্লিতে আবেদন জানানো হয়েছিল| এদিন সেই আবেদন মঞ্জুর করা হয়েছে| জিট-র পাঁচ সদস্যকেই ভিসা দিয়েছে ভারত| আগামী রবিবার অর্থাত্ ২৭ মার্চ এঁরা ভারতে আসছেন| তবে তদন্তের কাজ শুরু করবেন সোমবার থেকে| আগামী সোমবার অর্থাত্ ২৮ মার্চ পাঠানকোট যাবেন জিট-র সদস্যরা| পাঠানকোট হামলার তদন্তে জিটকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি| তবে গুরুদাসপুরের এসপি সলবিন্দর সিং এবং তাঁর রাঁধুনির সঙ্গে জিট-র সদস্যদের দেখা করার অনুমতি দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক|
উল্লেখ্য, গত ২ জানুয়ারি পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়| ওই হামলার মোকাবিলা করতে গিয়ে সাত জওয়ানসহ এক নাগরিকের মৃতু্য হয়| পাকিস্তানের জঈশ-ই-মহম্মদ এই হামলা চালিয়েছে বলে তদন্তে জানতে পারে ভারত| বিষয়টি পাকিস্তানকেও জানায়| এর প্রেক্ষিতেই যৌথ তদন্তকারী দল গঠন করে পাঠানকোট হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ|
পাঠানকোট হামলার জন্য পাক তদন্তকারী দলকে ভিসা দিল নয়াদিল্লি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















