নাসিক, ২৫ মার্চ (হি.স.): দীর্ঘদিন ধরে নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দিরে ঢোকার অধিকার নেই মহিলাদের| এই নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে ত্র্যম্বকেশ্বর মন্দিরে ঢোকায় আটক করা হল মহিলা আন্দোলনকর্মী ত্রুপ্তি দেশাইকে| কেন, মহিলাদের ত্র্যম্বকেশ্বর মন্দিরে ঢুকতে দেওয়া হবে না এ বিষয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নেমেছেন তৃপ্তি দেশাই| তাঁর বক্তব্য, সব মন্দিরেই মেয়েদের প্রবেশাধিকার চাই|
শুক্রবার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে মন্দিরে প্রবেশ করেন তৃপ্তি| তঁার কথায়, `আমরা ত্র্যম্বকেশ্বর মন্দিরে ভগবান শিবের কাছে প্রার্থনা করি, পুজো দিই| প্রার্থনা জানাই, মন্দিরের গর্ভগৃহে যেন মেয়েরাও প্রবেশাধিকার পায়| মন্দিরের ভিতরে পা রাখতে পেরেছি, এই অনেক|’ স্থানীয় মহিলারাও তৃপ্তিকে সমর্থন করেন| নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে মন্দিরে প্রবেশ করায় আটক করা হয় ত্রুপ্তিকে|
নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য, ত্র্যম্বকেশ্বর মন্দিরে ঢোকায় আটক ত্রুপ্তি দেশাই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















