News Flash

  • Home
  • Uncategorized
  • আই সি এ টি লোক্যাল কমিটির উদ্যোগে দুঃস্থদের বই বিতরণ

আই সি এ টি লোক্যাল কমিটির উদ্যোগে দুঃস্থদের বই বিতরণ

আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরা সরকারী কর্মচারী সমিতির তথ্য সংসৃকতি ও পর্যটন দপ্তর লোক্যাল কমিটির ১৫তম দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে লোক্যাল কমিটি বিভিন্ন সামাজিক ও সাংসৃকতিক কর্মসূচির আয়োজন করেছে৷ DSC_0520লোক্যাল কমিটির পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে আজ নবম এবং দশম শ্রেণীর বিভিন্ন বিদ্যালয়ের বেশ কিছু দুঃস্থ ছাত্রছাত্রীকে বই খাতা কলম দেয়া হয়৷ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে দপ্তরের প্রধান কার্যালয়ে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা এবং কর্মচারীদের মধ্যে বত্তৃণতা প্রতিযোগিতারও আয়োজন  করা হয় এবং বিজয়ীদের পুরষৃকত করা হয়৷ ত্রিপুরা সরকারী কর্মচারীও সমিতির সাধারণ সম্পাদক মহুয়া রায় এবং সংগঠন সম্পাদক অনুপ চক্রবর্তী অনুষ্ঠানে দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে বই খাতা এবং বিজয়ী শিল্পীদের হাতে পুরষ্কার তুলে দেন৷ লোক্যাল কমিটির সভাপতি সুবীর দেববর্মা এবং সম্পাদক স্নেহময় রায় চৌধূরীও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন৷ বসে আঁকো প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ৯৪ জন শিশু শিল্পী অংশ গ্রহণ করে৷ বত্তৃণতা প্রতিযোগিতায় অংশ নেন দপ্তরের ১২ জন কর্মচারী৷প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৩ এপ্রিল লোক্যাল কমিটির ১৫তম দ্বি-বার্ষিক সম্মেলন দপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top