News Flash

  • Home
  • Uncategorized
  • হোলি উৎসব উপলক্ষে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

হোলি উৎসব উপলক্ষে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ ২০১৬ সালের হোলি উৎসব উপলক্ষে রাজ্যপাল তথাগত রায় সমস্ত Governorরাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন৷ এখ শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেছেন, বসন্ত ও রঙ্গের উৎসব হোলিতে হোলিকা নামক দানব -এর দহন তথা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়কে স্মরণ করা হয়ে থাকে৷ রাজ্যপাল কামনা করেন এই উৎসবের মাধ্যমে যেন মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন, দেশের ঐক্য ও অখন্ডতা আরও মজবুত হয়৷ হোলির  পারষ্পরিক আনন্দের ধারা যেন সমাজে সম্প্রীতি ও পারষ্পরিক ভালবাসার বন্ধনকে দৃঢ় ও সজ্জীবিত হয়৷ যাতে সবাই শান্তিপূর্ণভাবে অগ্রগতি অভিমুখে এগিয়ে যেতে পারেন৷
হোলি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মানিক সরকার সকল ত্রিপুরাবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের দেশের সুপ্রাচীনকাল ধরে প্রবহমান ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানুষে-Manik-Sarkarmmmmaaaaমানুষে শান্তিপূর্ণ সহাবস্থান, মৈত্রী ও সৌভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন, বৈচিত্রের মধ্যে ও একতা এবং বহুত্ববাদের সুমহান ঐতিহ্য ও পরষ্পরা উগ্র সাম্প্রদায়িক উষ্কানীর ফলে আজ আক্রান্ত৷ হোলি উৎসব এই অসহিষ্ণু নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বার্তা বয়ে আনবে বলে আমার বিশ্বাস৷ ত্রিপুাতেও সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব ও মৈত্রীর বন্ধনকে দৃঢ়তর করতে হোলি উৎসব সহায়ক হয়ে উঠবে৷ আশা করি, রঙের উৎসব হোলি ত্রিপুরায় সবাই শান্তিপূর্ণভাবে উদযাপন করবেন৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top