News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে সিপিএম-কংগ্রেসে সমঝোতা যে জোট তা ওপেন সিক্রেট ঃ সুদর্শন
Image

বঙ্গে সিপিএম-কংগ্রেসে সমঝোতা যে জোট তা ওপেন সিক্রেট ঃ সুদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ সিপিএমের বিরুদ্ধে বোমা ফাটালেন বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপি’র রাজ্য সম্পাদক সুদর্শন ভট্টাচার্য৷ পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে সিপিএমের সমঝোতা যে জোট তা এখন ওপেন সিক্রেট CONGWESTBANGALCPIMবলেই মন্তব্য করেছেন তিনি৷ একই সঙ্গে তিনি উদ্বেগের সঙ্গে জানান সিপিএম তো কমিউনিস্ট পার্টির নাম গ্রহণ করেছে৷ এই দল শ্রেণি অন্দোলনে বিশ্বাস করেনা৷ জনগণতান্ত্রিক বিপ্লবে বিশ্বাস করে৷ দেশে সংসদীয় গণতন্ত্রের ঝোক বাড়ছে৷ আরএসপি সংসদীয় গণতন্ত্রের মোহে শ্রেণি সমঝোতা করবে না৷
শনিবার ছিল আরএসপির ৭৭তম প্রতিষ্ঠা দিবস৷ এই উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এই অনুষ্ঠানে শ্রী ভট্টাচার্য এই বিস্ফোরক মন্তব্য করেছেন৷ তিনি জানান, সিপিএম মুখে বিপ্লবের কথা বললেও তারা বিপ্লবী হতে পারে না৷ সুদর্শনবাবুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে  তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে৷ রাজনৈতিক মহলের অভিমত বামফ্রন্টে যে শরিকি বিবাদ রয়েছে তা আরএসপির রাজ্য সম্পাদকের মন্তব্য থেকে পরিস্কার হয়ে গিয়েছে৷ বিভিন্ন সময় নির্বাচনে লক্ষ্য করা গিয়েছে বামফ্রন্টের মধ্যে শরিকি বিবাদ হয়, তবে তা প্রকাশে আসেনা৷কিন্তু প্রতিষ্ঠা দিবসে আরএসপির রাজ্য সম্পাদক যেভাবে বোমা ফাটালেন তাতে প্রকাশ পেয়েছে যে বিবাদ কতটা রয়েছে৷ তবে রাজনৈতিক মহলের মতে রাজ্যে সিপিএম এর রাজনৈতিক  শক্তি যে জায়গায় রয়েছে তার ধারেকাছেও নেই আরএসপি৷ এখানে আরএসপি নামমাত্র৷ শরিক দল হিসেবে সঙ্গে নিয়ে চলছে সিপিএম৷ এই দলটি কার্য্যত সাইনবোর্ড সর্বস্বই৷ তারপরও যেহেতু বামফ্রন্টের শরিক দল তাই এই মতবিরোধ উড়িয়ে দেয়া যায়না বলে রাজনৈতিক মহলের অভিমত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top