News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক চালকের গলা কাটা লাশ উদ্ধার, পলাতক সহচালক
Image

ট্রাক চালকের গলা কাটা লাশ উদ্ধার, পলাতক সহচালক

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ ট্রাকের মধ্যেই চালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে৷ ঘটনা বুধবার আগরতলার কাছে নন্দননগর এফসিআই গোডাউন সংলগ্ণ এলাকায়৷ নিহত ট্রাক চালকের নাম সুজিত বিশ্বাস (৩৫)৷ বাড়ি পেঁচারথলে৷ নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ তদন্তে নামানো হয়েছে পুলিশের ডগ স্কোয়াড৷ সেই সঙ্গে তথ্য অনুসন্ধানে কাজ করছে ফরেন্সিক টিম৷
সংবাদে প্রকাশ, বুধবার সরকার ছয়টা নাগাদ পথচারীরা দেখতে পান একটি ট্রাকের মধ্যে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে জি বি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ সেখানে উপস্থিত অন্যান্য ট্রাক চালকরা জানিয়েছেন যে ট্রাক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে সেই ট্রাকের চালক নিহত ব্যাক্তি৷ এএস-০১-ডিডি-৫০৫৭ নম্বরের ট্রাকটি বহিঃরাজ্য থেকে চাল নিয়ে এফসিআই গোডাউনে আসে৷ এদিকে, এই ট্রাকের চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলেও ট্রাকের সহচালকের কোন হদিশ নেই৷ পুলিশের প্রাথমিক ধারণা হয়তো সহচালক এই খুনের ঘটনার সাথে যুক্ত থাকতে পারে৷ পুলিশ ঐ সহচালককে আটক করার জন্য তথ্য তল্লাসি শুরু করেছে৷ ট্রাকের মধ্যেই চালককে খুন করার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ প্রসঙ্গত, ট্রাকের মধ্যে চালককে নৃশংসভাবে খুন করার ঘটনা প্রায়শই ঘটছে৷ এক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে সহচালকের সাথে বিবাদের জেরেই এই ধরনের ঘটনা৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top