News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক ঘটনায় উত্তপ্ত কৈলাসহর কোর্ট ও নেতাজী কর্নার এলাকা
Image

পৃথক ঘটনায় উত্তপ্ত কৈলাসহর কোর্ট ও নেতাজী কর্নার এলাকা

attackkkkনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ মার্চ৷৷ বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ফলে স্বামী সহ তিনজন কোর্ট চত্বরের ভিতরে স্ত্রী রুকসানা বেগম ও তার আড়াই বছরের ছেলে হোসাইন আহমেদ এবং রুকসানার কাকা সাতির আলিকে বেধড়ক মারে৷ খবর শোনামাত্রই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী মুজ্জিব আলি ও তার ভাই আসকির আলিকে গ্রেপ্তার করে৷ পুলিশ স্বতপ্রণোদিত ভাবে মামলা নেয়৷ আজকের ঘটনা সম্পর্কে রুকসানা বেগম এবং কাকা বলেন ২০১২ সালের ঊনিশ নভেম্বর কৈলাসহরের গৌরনগর গ্রামের তিন নং ওয়ার্ডের বাসিন্দা ছায়েদ আলির কন্যা রুকসানার সাথে মুর্তজ আলির ছেলে মুজিব আলির বিয়ে হয়৷ বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে অকারণে পণের জন্য মুজিব আলি তার স্ত্রী রুকসানার উপর অত্যাচার করত৷ রুকসানা গত বছরের অক্টোবর মাসে কৈলাসহর পারিবারিক আদালতে ভরণপোষণের আবেদন করে৷ আজ ছিল এই মামলার সাক্ষীর দিন৷
এদিকে অন্য একটি ঘটনায় জানা গিয়েছে, আজ কৈলাসহরে নেতাজী কর্নারে ট্রাফিক পুলিশ বিভিন্ন বাইকের কাগজপত্র চেকিং করছিল৷ তখন এক বাইক আরোহী পুলিশের সিগন্যাল ভেঙ্গে পালিয়ে যাচ্ছিল৷ তখন সেখানে কর্তব্যরত এসআই লাঠি দিয়ে ঐ বাইক আরোহীকে আঘাত করতে চেষ্টা করে৷ তখন ঐ লাঠির আঘাত আরতি মিত্র (৪৭) নামে এক মহিলার মাথায় লাগে৷ তাতে ঐ মহিলার মাথা ফেটে যায়৷ ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ মুহুর্তের মধ্যেই সেখানে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেন৷ পরে থানায় এই বিষয়ে মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top