News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তীসগড়ের কাঙ্কেরে ফের মাওবাদী হামলা, শহীদ বিএসএফ-র দুই জওয়ান
Image

ছত্তীসগড়ের কাঙ্কেরে ফের মাওবাদী হামলা, শহীদ বিএসএফ-র দুই জওয়ান

Police encounterরায়পুর, ১২ মার্চ (হি.স.) : ছত্তীসগড়ের কাঙ্কেরে ফের মাওবাদী হামলা| শুক্রবার গভীররাতে ছোটেবেথিয়া-পখানঝোর জঙ্গলের কাছে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু হলে পাল্টা জবাব দেয় জওয়ানরা| দুপক্ষের গুলির লড়াইয়ে দুই জওয়ানের মৃতু্য হয়| জখম হয়েছেন আরও ৪ জন| জখম বিএসএফ জওয়ানদের উদ্ধার করে হেলিকপ্টারে রায়পুর হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়| চিকিত্সকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ২ জনের অবস্থা বেশ গুরুতর|
এদিকে, এই ঘটনার পর মাওবাদীদের খোঁজে কাঙ্কেরে চিরুণি তল্লাশি চালানো শুরু করেছে যৌথবাহিনী| জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটে নাগাদ বিএসএফ জওয়ানরা মাওবাদীদের খেঁাজে জঙ্গলের ভেতর বিশেষ অভিযান চালাচ্ছিল| ওই সময় বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করে মাওবাদীরা|
কাঙ্কের জেলার ডিএসপি জয়ন্ত বৈষ্ণব জানিয়েছেন, ১১৭ ও ১২২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা যৌথ উদ্যোগে অভিযান চালাচ্ছিল| কিন্তু বেচা গ্রামের কাছে এক নদীর কাছে পৌঁছতেই আচমকা জওয়ানদের ওপর হামলা চালায় মাওবাদীরা| ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃতু্য হয়| গুরুতর আহত ৪ জনকে রায়পুরের রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে| হামলায় নিহত দুই জওয়ান হলেন বিজয় কুমার এবং রাকেশ নেহরা| দুই নিহত জওয়ানই ২০১১-১২ সালে বাহিনীতে যোগ দিয়েছিলেন|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top