News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ ভানুলাল দপ্তরবিহীন মন্ত্রী, অর্থে তপন, খাদ্যে মানিক, তথ্যে রতন
Image

অসুস্থ ভানুলাল দপ্তরবিহীন মন্ত্রী, অর্থে তপন, খাদ্যে মানিক, তথ্যে রতন

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে৷ আগামী বাজেট অধিবেশনকে লক্ষ্য রেখেই এই রদবদল বলে গুঞ্জন শুরু হয়েছে প্রশাসনিক মহলে৷ তবে, এই রদবদলের পেছনে আরেকটি কারণ হল রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভানুলাল সাহার শারীরিক অসুস্থতা৷ মহাকরণ সূত্রে জানা গিয়েছে, অর্থ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে তপন চক্রবর্তীকে৷ এরই পাশাপাশি খাদ্য দপ্তরের দায়িত্ব মানিক দে-কে এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের দায়িত্ব রতন ভৌমিককে দেওয়া হবে৷ এই তিনটি দপ্তরই বর্তমানে রয়েছে ভানুলাল সাহার হাতে৷ ফলে, রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হলে ভানুলাল সাহা দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে থাকবেন৷ তবে, এই বিষয়ে এখনও পর্য্যন্ত কোন সরকারী বিজ্ঞপ্তি জারি হয়নি৷ মূলতঃ ভানুলাল সাহার শারীরিক অসুস্থতার কারণেই তাঁর দপ্তরগুলি অন্য তিন মন্ত্রিকে দায়িত্ব দেওয়া হচ্ছে৷
উল্লেখ্য, গত মঙ্গলবার বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই অর্থমন্ত্রীর দায়িত্ব কার হাতে ন্যাস্ত করা হবে এনিয়ে জল্পনা চলছিল৷ মহাকরণ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী এবং শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এই দুই জনের মধ্যে কাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া যেতে পারে সেই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে৷ বুধবারও এনিয়ে মহাকরণে আলোচনা হয়৷ বর্তমানে অর্থমন্ত্রী ভানুলাল সাহা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দিল্লীতে এইমস-এ চিকিৎসাধীন৷ যতদূর জানা গিয়েছে, শীঘ্রই তাঁর সার্জারি হবে৷ ফলে, আগামী বেশ কয়েকদিন মন্ত্রীত্বের দায়িত্ব বহন করা শারীরিকভাবে সম্ভব হবে না ভানুলাল সাহার৷ এমনটাই মত চিকিৎসকদের৷ ফলে, বাজেট অধিবেশনকে লক্ষ্য রেখে অর্থমন্ত্রীর দায়িত্ব অন্য কোন এক মন্ত্রীকে দেওয়া জরুরী হয়ে পড়েছে৷ মহাকরণ সূত্রের খবর, তপন চক্রবর্তীই পরবর্তী অর্থমন্ত্রী হচ্ছেন৷ তবে, সরকারীভাবে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট হচ্ছে না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top