News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরকে কৃষিতে উর্বর করতে বাজেটে গুরুত্বারোপ
Image

পূর্বোত্তরকে কৃষিতে উর্বর করতে বাজেটে গুরুত্বারোপ

NE INDIA৷৷ অভিজিৎ রায় চৌধুরী৷৷ নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারী৷৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে সাধারাণ বাজেট পেশ করেছেন৷ এই বাজেটে পূর্বোত্তরের কৃষিকে গুরুত্ব দিয়েছেন৷৷ এই অঞ্চলের কৃষি ক্ষেত্রের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে৷ এদিকে অর্থমন্ত্রী এদিন বাজেট প্রস্তাবে উল্লেখ করেন, যে আসামে একটি এইমস হাসপাতাল গড়ে তোলা হবে৷ এই সম্পর্কে জেটলি জানান, আসাম সরকার ইতিমধ্যেই জমি চিহ্ণিত করেছে এবং বিস্তারিত কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে৷ সেই অনুযায়ী কেন্দ্রীয় টিম আসাম সফর করেছে এবং বিষয়সমুহ খতিয়ে দেখেছেন সরেজমিনে৷
অরুন জেটলি এদিনের বাজেটে পূর্বোত্তরের রাজ্যগুলির জন্য সমস্ত মন্ত্রকের জন্য মোট বরাদ্দ করেছেন ৩৩০৯৭ কোটি টাকা৷ পূর্বোত্তর পর্ষদ তথা এনইসি’র জন্য বরাদ্দ করেছেন ৭৯৫ কোটি টাকা৷ সিকিম সহ পূর্বোত্তরের রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলির জন্য বারদ্দা করা হয়েছে ৯০০ কোটি টাকা৷ এবারের বাজেটে ডোনার মন্ত্রকের জন্য বরাদ্দা করা হয়েছে ২৪০০ কোটি টাকা৷ যা গত বছর বাজেটে ছিল ১৯৭৩ কোটি টাকা৷
বাজেট ভাষণে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, পূর্বোত্তরের রাজ্যগুলিতে ফসল উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷ গোটা দেশের মধ্যে ৫৫ শতাংশ জমি রয়েছে পূর্বোত্তরে যা খড়া কবলিত নয়৷ সরকার চেষ্টা করছে অর্গানিক ভ্যালু চেইন ডেভলাপম্যান্ট চালু করার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top