News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে এল বহু প্রীতিক্ষত সেই মুহুর্ত, অস্কার জয়ী লিওনার্দো ডি ক্যাপরিও
Image

অবশেষে এল বহু প্রীতিক্ষত সেই মুহুর্ত, অস্কার জয়ী লিওনার্দো ডি ক্যাপরিও

leonardo decaprioলস এঞ্জেলেস, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): জীবনের বিশেষ দিনটির জন্য একটু বেশিই অপেক্ষা করতে হল অভিনেতা লিওনার্দো দি ক্যাপরিওকে| অবশেষে এল বহু প্রীতিক্ষত সেই মুহুর্ত| স্থানীয় সময় রবিবার রাতে (ভারতীয় সময় সকাল ১০টা) ক্যালিফর্নিয়ার ডলবি থিয়েটারে তখন চঁাদের হাট| সব শেষে ঘোষিত হল ৮৮ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর শ্রেষ্ঠ অভিনেতা বিজয়ীর নাম| এতদিনের পরিশ্রম এবং অসাধারণ অভিনয়ের স্বীকৃতি পেলেন লিওনার্দো দি ক্যাপরিও| দ্য রেভেন্যান্ট ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন ৪১ বছরের ডি ক্যাপ্রিও| অস্কার হাতে নিয়ে কৃতজ্ঞতা জানালেন ছবির পরিচালক অ্যালেজান্দ্রো জি ইনারিতুকে| ধন্যবাদ জানালেনএতদিন ধরে তঁার উপরে ভরসা রেখে আসা পরিচালক এবং সহ অভিনেতাদের|
১৯৯১ সাল থেকে শুরু তঁার অভিনয় জীবন| রবার্ট ডি নিরো-র দিস বয়েজ লাইফের পরেই তঁার কাছে সুযোগ আসে ১৯৯৩ সালে হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপস-এ অভিনয় করার| ১৯ বছরের লিও এক মানসিক প্রতিবন্ধী কিশোরের ভূমিকায় অভিনয় করে প্রথম অস্কারে মনোনয়ন পান| কিন্তু, নিরাশ হয়ে ফিরতে হয়েছিল তঁাকে| এরপর বাস্কেটবল ডায়েরিজ, টোটাল ইকলিপস, টাইটানিক, ক্যাচ মি ইফ ইউ ক্যান, গ্যাংস অফ নিউ ইয়র্ক-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা দেখালেও অস্কারে মনোনয়ন জোটেনি| দ্য অ্যাভিয়েটর ছবিটি তাঁকে দ্বিতীয়বার অস্কারে মনোনয়ন দেয়| ব্লাড ডায়মন্ড, দ্য উলফ অব ওয়াল স্ট্রিট ছবির জন্য মনোনয়ন পেলেও অস্কারের মঞ্চে উঠতে পারেননি তিনি| অবশেষে সেই খরা কাটল| দ্য রেভেন্যান্ট-এর জন্য প্রথমবার অস্কার পুরস্কার হাতে তুলে নিলেন লিও|
এদিকে, ৮৮তম অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে স্পটলাইট| দ্য রেভেন্যান্ট ছবির পরিচালক অ্যালেজান্দ্রো জি ইনারিতু পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার| ব্রি লারসন পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার| ৬টি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ম্যাড ম্যাক্স: ফিউরি রোড| বিদেশি ভাষার ছবির বিভাগে অস্কার পেয়েছে `সন অফ সল’ ছবিটি| পূর্ণ দৈঘের্‌যর ছবিরহ পুরস্কার পেয়েছে `ইনসাইড আউট’|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top