News Flash

  • Home
  • Uncategorized
  • দিশাহীন রেল বাজেট অসন্তোষ্ট পরিবহন মন্ত্রী
Image

দিশাহীন রেল বাজেট অসন্তোষ্ট পরিবহন মন্ত্রী

MANIK DEY RAILনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ কেবল রাজ্য নয়, গোটা পূর্বোত্তরের জন্য রেল বাজেটে কোন কিছু নেই৷ রেলমন্ত্রী কোন চমক দেওয়ার বদলে গতানুগতিক রেল বাজেট পেশ করলেন৷ এই বাজেটে যাত্রী ভাড়া এবং পণ্যমাশুল বাড়ানো হয়নি ঠিকই৷ কিন্তু পরে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাত্রী ভাড়া এবং পণ্যমাশুল বাড়ানোর সম্ভাবনা রয়েই যাচ্ছে৷ বৃহস্পতিবার মহাকরণে রেল বাজেট প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দে৷ এদিন তিনি, রেল বাজেট দিশাহীন মন্তব্য করে রেলমন্ত্রীর লক্ষ্য কি সেই প্রশ্ণ ছঁুড়ে দেন৷ বিভিন্ন ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে বলে রেল বাজেট প্রসঙ্গে মন্তব্য করেন তিনি৷ তার বক্তব্য, নতুন রেল লাইন করা হবে বাজেটে সেই ঘোষণা দেওয়া হয়েছে৷ কিন্তু কোথায় কোথায় নতুন লাইন বসানো হবে সে বিষয়ে কোন নির্দেশিকা নেই৷ রেল নিরাপত্তার বিষয়ে প্রতিবছরই বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়৷ এবছরও তার ব্যতিক্রম হয়নি৷ কিন্তু রেল নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্টভাবে কোন কিছুই বলেননি রেলমন্ত্রী৷
এদিন তিনি, নতুন যে চারটি ট্রেনের ঘোষণা দেওয়া হয়েছে সেগুলির প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করে বলেন কোন কোন এলাকা দিয়ে ট্রেনগুলি চলাচল করবে তা সুস্পষ্টভাবে বাজেটে উল্লেখ নেই৷ ফলে, আমাদের রাজ্যও নতুন ঘোষিত ট্রেনের সুবিধা ভোগ করতে পারবে কিনা সে বিষয়ে প্রশ্ণ ছঁুড়ে দেন তিনি৷ পরিবহনমন্ত্রীর স্পষ্ট বক্তব্য আমজনতার স্বার্থে দিশা দেখাতে পারেনি রেল বাজেট৷ ত্রিপুরার জন্য কোন ট্রেনের ঘোষণা করা হয়নি৷ রাজ্যের দাবি ছিল দিল্লি, কলকাতা, চেন্নাই ইত্যাদি স্থানে সরাসরি রেল যোগাযোগের৷ এই রেল বাজেটে এমন কোন ঘোষণা না থাকলেও আগামী এপ্রিলে যখন রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল চলাচল শুরু হবে তখন তা রেলমন্ত্রক বিবেচনা করে দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top