নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ কেবল রাজ্য নয়, গোটা পূর্বোত্তরের জন্য রেল বাজেটে কোন কিছু নেই৷ রেলমন্ত্রী কোন চমক দেওয়ার বদলে গতানুগতিক রেল বাজেট পেশ করলেন৷ এই বাজেটে যাত্রী ভাড়া এবং পণ্যমাশুল বাড়ানো হয়নি ঠিকই৷ কিন্তু পরে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাত্রী ভাড়া এবং পণ্যমাশুল বাড়ানোর সম্ভাবনা রয়েই যাচ্ছে৷ বৃহস্পতিবার মহাকরণে রেল বাজেট প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দে৷ এদিন তিনি, রেল বাজেট দিশাহীন মন্তব্য করে রেলমন্ত্রীর লক্ষ্য কি সেই প্রশ্ণ ছঁুড়ে দেন৷ বিভিন্ন ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে বলে রেল বাজেট প্রসঙ্গে মন্তব্য করেন তিনি৷ তার বক্তব্য, নতুন রেল লাইন করা হবে বাজেটে সেই ঘোষণা দেওয়া হয়েছে৷ কিন্তু কোথায় কোথায় নতুন লাইন বসানো হবে সে বিষয়ে কোন নির্দেশিকা নেই৷ রেল নিরাপত্তার বিষয়ে প্রতিবছরই বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়৷ এবছরও তার ব্যতিক্রম হয়নি৷ কিন্তু রেল নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্টভাবে কোন কিছুই বলেননি রেলমন্ত্রী৷
এদিন তিনি, নতুন যে চারটি ট্রেনের ঘোষণা দেওয়া হয়েছে সেগুলির প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করে বলেন কোন কোন এলাকা দিয়ে ট্রেনগুলি চলাচল করবে তা সুস্পষ্টভাবে বাজেটে উল্লেখ নেই৷ ফলে, আমাদের রাজ্যও নতুন ঘোষিত ট্রেনের সুবিধা ভোগ করতে পারবে কিনা সে বিষয়ে প্রশ্ণ ছঁুড়ে দেন তিনি৷ পরিবহনমন্ত্রীর স্পষ্ট বক্তব্য আমজনতার স্বার্থে দিশা দেখাতে পারেনি রেল বাজেট৷ ত্রিপুরার জন্য কোন ট্রেনের ঘোষণা করা হয়নি৷ রাজ্যের দাবি ছিল দিল্লি, কলকাতা, চেন্নাই ইত্যাদি স্থানে সরাসরি রেল যোগাযোগের৷ এই রেল বাজেটে এমন কোন ঘোষণা না থাকলেও আগামী এপ্রিলে যখন রাজ্যে ব্রডগেজে যাত্রী রেল চলাচল শুরু হবে তখন তা রেলমন্ত্রক বিবেচনা করে দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
দিশাহীন রেল বাজেট অসন্তোষ্ট পরিবহন মন্ত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















