নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমার| বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে শীর্ষ আদালতে জামিনের আবেদন করেন কানহাইয়া| শুক্রবার আবেদনের শুনানি হবে|
বুধবার পাতিয়ালা হাউস কোর্টে কয়েকজন আইনজীবীর বেনজির দাদাগিরির মধ্যেই কানহাইয়াকে আদালতে তোলে পুলিশ| কানহাইয়াকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত| তাঁকে তিহার জেলে রাখা হয়েছে| তিহার জেলের তিন নম্বর সেলে, যেখানে একটা সময়ে রাখা হত আফজল গুরুকে সেখানেই রাখা হয়েছে কানহাইয়াকে| আগামী ১৪ দিন এই নির্জন কক্ষেই রাখা হবে ধৃত ছাত্র নেতাকে| আত্মহত্যার মতো কোনও পদক্ষেপ যাতে না নিতে পারে, তাই রাখা হচ্ছে কড়া নজরদারি|
সুপ্রিম কোর্টে জামিনের আবেদন কানহাইয়ার, শুনানি শুক্রবার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















