ওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ-র ইরাকের বিরুদ্ধে যুদ্ধনীতি ভুল ছিল বলে স্বীকার করে নিলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প| একসময়ে ইরাকের যুদ্ধের পর কার্যত জনপ্রিয়তা হারিয়ে প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হয়েছিল তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে| দীর্ঘ সময় পর সেই নীতি ভুল ছিল বলে স্বীকার করে নিলেন বুশেরই দল অর্থাত্ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মুখে|
আমেরিকা অনেক ভুল করেছে, ইরাক যুদ্ধ তারই একটা| রিপাবলিকানদের বিতর্কে এমনটাই দাবি করলেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প| ট্রাম্প বলেন, সেসময় মার্কিন প্রশাসন দেশকে ভুল পথে চালিত করেছিল| ইরাকে গণবিধবংসী অস্ত্র আছে দাবি করে অভিযানের পরে দেখা গেল কিছুই নেই| সেই ভুল মানতে বুশ নেন পাঁচ দিন| ট্রাম্প আরও বলেন, জর্জ বুশের আমলেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছিল| শুধু জর্জ বুশই নয়, একই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ওবামার ভূমিকা নিয়েও সুর চড়ালেন তিনি| তিনি বলেন, যুদ্ধের ফলে পুরো দক্ষিণ-পশ্চিম এশিয়াকে আমরা পঙ্গু করে দিলাম| যুদ্ধের প্রভাব থেকে বেরিয়ে পথটা ঠিক ছিল না, এই অভিযোগে ট্রাম্প দুষলেন বারাক ওবামাকেও|
ইরাকের বিরুদ্ধে যুদ্ধনীতি ভুল ছিল, স্বীকার করলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















