News Flash

  • Home
  • Uncategorized
  • কোনও প্লেয়ারকে দল থেকে বাদ দেওয়া সহজ নয় ঃ স্টিভ ওয়াহ
Image

কোনও প্লেয়ারকে দল থেকে বাদ দেওয়া সহজ নয় ঃ স্টিভ ওয়াহ

steve waughমেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি (হি.স.): কিছুদিন আগে একটি টেলিভিশন শো-তে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্পিন জাদুগর শেন ওয়ার্ন| ওয়ার্ন বলেছিলেন, `বিশ্বের সবথেকে স্বার্থপর ক্রিকেটার স্টিভ ওয়াহ|’ ওয়ার্নের ওই মন্তব্যের জবাব দিলেন স্টিভ| প্রথমে অবশ্য বললেন, ওর কথার জবাব দিয়ে নিজের সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করতে চাই না| কিন্তু পরে বললেন অনেক কথাই| কেন বাদ দেওয়া হয়েছিল শেন ওয়ার্নকে, জানালেন তাও| স্টিভের কথায়, `সত্যি কথা বলতে শুধু শেন নয়, যে কোনও প্লেয়ারকে দল থেকে বাদ দেওয়া সহজ নয়| এটা যে ভাবে শেনকে বলা কঠিন তেমন ভাবে অ্যাডাম ডেল বা গ্রেগ ব্লিউয়েটকে বলাও কঠিন| দলের স্বার্থে এরকম অনেক প্লেয়ারকে বলতে হয়েছে যে তুমি আজ খেলছ না|’
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টের আগের দিন টিম মিটিংয়ে ওয়াহ, শেন ওয়ার্নকে আচমকা বলেন দল থেকে বাদ দেওয়া হয়েছে তঁাকে| আর তাই স্টিভকে স্বার্থপর বলতেও ছাড়েননি স্পিন জাদুগর| এমন অবস্থায় অধিনায়ক হিসেবে স্টিভও মুখ খুলতে বাধ্য হলেন| স্টিভ আরও বলেন, `একজন অধিনায়কের জন্য এটাই সব থেকে কঠিন কাজ| কিন্তু এটাও মনে রাখতে হবে তুমি একজন অধিনায়ক| তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে দলের স্বার্থে| আর প্রস্তুত থাকতে হবে যে তুমি কখনও সকলের কাছে ভাল হতে পারবে না|’ উল্লেখ্য, কিছুদিন আগে টেলিভিশন শোতে সাক্ষাত্কার দিতে গিয়ে শেন ওয়ার্ন বলেছিলেন, আমি স্টিভকে পছন্দ করি না তার পিছনে অনেক কারণ রয়েছে| কিন্তু, আসল কারণ হল ও খুবই স্বার্থপর|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top