News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের সঙ্গে জোটে গেলে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরলে মুছে যাবে কংগ্রেস
Image

সিপিএমের সঙ্গে জোটে গেলে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরলে মুছে যাবে কংগ্রেস

Congress CPIM৷৷ দেবাশীষ ঠাকুর৷৷
অমরপুরের অকাল ভোট এবং এডিসির ভিলেজ কমিটির নির্বাচন ত্রিপুরার রাজনীতিতে নানা দিক দিয়েই গুরুত্বপূর্ণ৷ এই নির্বাচন এমন এক পরিস্থিতিতে হতে যাচ্ছে যখন কংগ্রেস-সিপিএম নির্বাচনী জোটের সম্ভাবনা নিয়ে জোর তৎপরতা চলছে৷ পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়া ত্রিপুরাতেও আন্দোলিত হয়৷ সেই সুবাদে, বঙ্গের রাজনীতির ক্রিয়া প্রতিক্রিয়া এরাজ্যের রাজনীতিতেও যে প্রভাব ফেলে সে বিষয়ে সন্দেহ নেই৷ বঙ্গের অধিকাংশ নেতাই সিপিএমের সঙ্গে জোটে যেতে রাজী৷ দীপা দাশমুন্সি ও মানস ভঁুইয়া বামেদের সঙ্গে জোটের বিরোধী৷ তবে, হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবেন তাকে নতমস্তকে মেনে নেবেন৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ‘অত্যাচারে’ তারা অতীষ্ঠ৷ মুক্তির জন্য তাঁরা ‘মহাশত্রুর’ সঙ্গে ঘর করতেও রাজী৷ কিন্তু কংগ্রেস হাইকমান্ড ত্রিপুরা ও কেরলের পরিস্থিতি মাথায় রেখে চলার বিষয়টিকে এই মুহূর্তে অনেক বেশী গুরুত্ব দিয়ে দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক৷ একথা ঠিক, পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেস-সিপিএমের সঙ্গে জোটে গেলেও সুবিধাজনক ফলাফল হবে এমন নিশ্চয়তা নেই৷ বরং কংগ্রেসের কর্মী সমর্থকদের ভোট বিজেপি বা অন্য দলে যাবার সম্ভাবনা রয়েছে৷ এই অবস্থায় কংগ্রেস হাইকমান্ড ‘জাতও গেল পেটও ভরল না’ এমন অবস্থায় যেতে চাইবেন বলে মনে হয় না৷ তবে, আগামী লোকসভা নির্বাচনে হয়তো সাম্প্রদায়িক বিরোধী ধর্ম নিরপেক্ষ শক্তির জোট করে সিপিএমকে সঙ্গে নিয়ে কংগ্রেসের জোটের ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে৷
সিপিএম-কংগ্রেস একে অপরের বন্ধু এই অভিযোগ যে সত্যি বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বুঝাতে চেষ্টা করবে৷ কেন্দ্রে কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ততদিন সিপিএম পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মনের সুখে রাজত্ব করেছে৷ কারণ, পিভি নরসীমা রাও’র আমল থেকে মনমোহন সিং পর্যন্ত সিপিএমের সমর্থনের উপর সরকারের বাঁচা মরা নির্ভর করেছে৷ ফলে, ত্রিপুরায় ১৯৯৩ সালে কংগ্রেস যুব সমিতি জোট সরকারের পরিণতি কি হয়েছিল তা তো সকলের জানা৷ রাষ্ট্রপতির শাসন জারী করে কেন্দ্রের সরকার সিপিএম দলকে ক্ষমতায় আসতে সুযোগ করে দিয়েছিল৷ কারণ কেন্দ্রের ক্ষমতায় টিকে থাকতে গেলে সিপিএম দলের সমর্থন নরসীমার চাই৷ নরসীমার পর সোনিয়া অন্তরের ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর তখতে বসেননি৷ সেই চেয়ার বসানো হয় গান্ধী পরিবারের অতি বিশ্বস্ত ড মনমোহন সিংকে৷ তখনও কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার টিকে থাকে সিপিএমের সমর্থনে৷ পরবর্তী সময়ে, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তির বিরোধীতা করে ইউপিএ সরকারের উপর থেকে যদি সিপিএম সমর্থন তুলে না নিত তাহলে পশ্চিমবঙ্গে সিপিএম হটানো সম্ভব হত কিনা সন্দেহ থেকেই যায়৷
এআইসিসির সহ সভাপতি রাহুল গান্ধী নাকি স্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করা ভুল হয়েছিল৷ কিন্তু এবার সোনিয়া কি সিপিএমের সঙ্গে জোট করে আরেকটা ভুল করবেন? এই প্রশ্ণ আজ উঠে এসেছে৷ কথায় আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই৷ তবু, কংগ্রেসের কট্টর বিরোধীতা করে যে সিপিএম দলের উত্থান সেই দলের সঙ্গে গলাগলি করা তো বেঁচে বর্তে যাওয়ার হিসেবে ভুল, দুই দলই ডুববে স্বখাত সলিলে৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আরো বেশি শক্তি সংহত করার সুযোগ পাবে৷ ত্রিপুরায় জোর পাবে বিজেপি৷ কংগ্রেস হাইকমান্ড সব দিক বিবেচনা না করে ঝোঁকের মাথায় এত বড় সিদ্ধান্ত নেবেন মনে হয় না৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top