News Flash

Image

এইবার কেন্দ্রের অভিযোগ

Government of Indiaঅভিযোগ গুরুতর৷ কেন্দ্রীয় মাইক্রো ও স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং-এর রাজ্য সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পর্কে রাজ্য সরকারের বক্তব্য জানা যায় নাই৷ কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী অভিযোগ করিয়াছেন যে, কেন্দ্রের তরফে রাজ্যের চার জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র খোলার প্রস্তাব দেওয়া হইয়াছিল৷ দীর্ঘদিন পরও রাজ্য সরকারের জবাব মিলেনি৷ রাজ্যে একটি কৃষি বিজ্ঞান কেন্দ্র হইলে কৃষিক্ষেত্র ও কৃষি নির্ভর শিল্পের লাভ হইত বলিয়া কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী মন্তব্য করিয়াছেন৷ তাঁহার বক্তব্য মোতাবেক যদি অভিযোগ সত্যি হয়, তাহা হইলে ইহা যে গুরুতর অভিযোগ সে বিষয়ে সন্দেহ নাই৷ কেন্দ্রের মন্ত্রীরা যে রাজ্যে আসিয়া বাম সরকারের পিঠই শুধু চাপড়াইয়া যান না তাহা বুঝাইয়া দিয়াছেন মন্ত্রী গিরিরাজ৷ গত প্রায় এক মাসে পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য সফর করিয়া গেলেন৷ এই সফরের তাৎপর্য্য যে অনেক বেশি তাহাও রাজ্যবাসী কিছুটা হইলেও ঠাহর করিতেছেন৷ রাজ্যে কৃষি ও শিল্পে নিদারুণ ব্যর্থতার চিত্র তো রাজ্যবাসীই অবলোকন করিতেছেন৷ রাজ্যে আসিয়া গিরিরাজকেই মধু সংরক্ষণ কেন্দ্র ও আধুনিক ছাপাখানা পরিদর্শন করিতে হয়৷ রাজ্যের শিল্পের দৈন্যদশা ছাড়া কি বলা যাইবে? অথচ ঘটা করিয়া প্রতি বছর রাজ্য সরকার শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করে৷
প্রশ্ণ উঠিয়াছে, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ যে অভিযোগ তুলিয়াছেন তাহা তো গুরুতর৷ কেন্দ্র সরকার রাজ্যকে সাহায্য করিতে চায় অথচ রাজ্য সরকার তাহাতে কোনও সাড়া দিতে চান না ইহা কেমন কথা৷ রাজ্য সরকার তো প্রতিনিয়ত অভিযোগ তুলিতেছেন কেন্দ্র রাজ্যকে বঞ্চিত করিয়া চলিয়াছে৷ এইসব অভিযোগের মোক্ষম জবাব দিয়াছেন গিরিরাজ৷ একথা ঠিক, এক দেড় দশক আগেও কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বাম সরকার যেভাবে বঞ্চনার অভিযোগ তুলিত সাম্প্রতিককালে সেই অবস্থা নাই৷ সেই কংগ্রেস আমলে কেন্দ্রের মুণ্ডুপাত না করিয়া জলস্পর্শ করিতেন না বাম নেতারা৷ কেন্দ্রে কট্টর বাম বিরোধী সরকার প্রতিষ্ঠিত হইলেও কেন্দ্র বিরোধী জিগির সেই আগের মতো নাই৷ এই ঘটনায় সম্ভবত ইহাই প্রতীয়মান হইতে পারে কেন্দ্র রাজ্যগুলিকে তেমন বঞ্চিত করিতেছে না৷ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দেদার টাকা আসিতেছে৷ কেন্দ্রীয় মন্ত্রীদের ঘন ঘন রাজ্য সফর রাজ্য সরকারের শির পীড়ার কারণ হইতে পারে৷ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় উন্নয়নের ধারাকে খাটো করিয়া দেখিবার সুযোগ নাই৷ সব চাইতে বড় কথা দুর্নীতির গ্রাসে কতখানি আক্রান্ত হইয়াছে৷ ত্রিপুরায়ও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির গুরুতর অভিযোগ আছে৷ তবে, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের তুলনায় পরিস্থিতি যে অনেক বেশি ভাল তাহা সরকারি পরিসংখ্যানেই স্পষ্ট হইবে৷
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং তাঁহার দল বিজেপি’র সদর কার্য্যালয়ে বসিয়া সরকার পরিবর্তনের পক্ষে সওয়াল করিয়াছেন৷ ত্রিপুরায় তাঁহার দল তো এখন সেই হাটি হাটি পা পা অবস্থা৷ সংগঠন বিস্তারে রাজ্যে যে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন তাহারাই চূড়ান্ত অভাব রহিয়াছে৷ সিপিএম বা বামেদের সঙ্গে নির্বাচনের ময়দানে জায়গা অর্জন করা যে কত কঠিন তাহা বুঝিবার শক্তি কয় জনের আছে? এ রাজ্যে কংগ্রেস তো জীবন্মৃত৷ জনমনে বিজেপি সম্পর্কে যে মোহ ছিল তাহা তো ইতিমধ্যে ভাঙ্গিয়া খান খান হইয়াছে৷ কংগ্রেসের বর্জিত পচা মালই তো টানিয়া নিয়াছে বিজেপি৷ যাহাদের জনগ্রাহ্যতা নাই৷ নির্বাচনে তাহারা হারু প্রার্থী হইয়া এখন বিজেপি’র পতাকা তলে পাইবার নেশায় আশ্রিত হইয়াছেন৷ একজন জনপ্রিয় নেতার সন্ধান কি মিলিবে রাজ্য বিজেপিতে? চাপাইয়া দেওয়ার রাজনীতি কংগ্রেসকে যেমন ডুবাইয়াছে তেমনি বিজেপিও যে সেই পথের অনুসারী তাহা তো আর বলিবার অপেক্ষা রাখে না৷ ইহাই কঠিন সত্যি যে, ত্রিপুরার বামফ্রন্টকে হঠাইতে হইলে সমস্ত বিরোধী ভোট একজোট করিতে হইবে এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দাঁড় করাইতে হইবে৷ কিন্তু তাহা কি সম্ভব? সাত মণ ঘিও মিলিবে না আর রাধার নাচন হইবে না৷ সুতরাং ত্রিপুরায় বামেদের হঠাইবার ডাক বা স্বপ্ণ স্বপ্ণই থাকিয়া যাইবে৷ তবুও কেন্দ্রের মন্ত্রীদের ঘন ঘন রাজ্য সফর ও হুঙ্কার রাজ্যের পক্ষে মঙ্গলদায়কই৷ রাজ্য সরকারের ভুল ত্রুটি ধরাইয়া দেওয়াও বিরাট দায়িত্ব৷ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ এজন্য রাজ্যবাসীর ধন্যবাদ কুড়াইবেন৷ সে বিষয়ে কোনও সন্দেহ নাই৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top