News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোট থেকে সড়ে দাঁড়াল এনসিটি
Image

ভিলেজ ভোট থেকে সড়ে দাঁড়াল এনসিটি

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ ফেব্রুয়ারি৷৷ ২০১৬ ভিলেজ কাউন্সিলে নির্বাচনী লড়াই থেকে এনসিটি দল সরে দাঁড়িয়েছে৷ এনসিটি দলের মুখপাত্র রাজেশ দেববর্মা খোয়াইয়ের পদ্মবিল বাজারের কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান৷ সাংবাদিক সম্মেলনে রাজেশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাট ব্লক সম্পাদিকা তৃষ্ণা দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য স্মরণজিৎ দেববর্মা, জীতেন্দ্র দেববর্মা, বিকাশ দেববর্মা, নিবেদিতা দেববর্মা সহ একাধিক ব্লক এর সমস্ত নেতা ও নেতৃত্বরা৷ এবার ভিলেজ কাউন্সিলে নির্বাচনে এনসিটি দল খোয়াই সহ রাজ্যের কোথাও নির্বাচনে লড়াই করবে না বলে জানায়৷ দলীয় মুখপাত্র জানান রাজ্যের মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে৷ ভোটারদের মধ্যে স্থিতিশীলতা নেই৷ বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই না করে এরাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলি নিজেদের মধ্যে লড়াই করছে৷
রাজেশ দেববর্মা জানান জাতীয়রাজনৈতিক দলের মোর্চা বানিয়ে মাঠে নামতে হবে বামফ্রন্টকে সরাতে হলে৷ আর রাজ্যে সে পরিবেশ সৃষ্টি হলে তাতে সামিল হবে এনসিটি৷ রাজ্যের উপজাতিদের অস্তিত্ব রক্ষার্থে সবাইকে এক মঞ্চে আসতে হবে পাশাপাশি জনগণকেও সুষ্ট চিন্তা করতে হবে৷ রাজেশ দেববর্মা জানান, দীর্ঘ বছর ধরে এনসিটি দল সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেলেও দেখা গেছে এডিসি নির্বাচনে মানুষ হঠাৎ করে আইপিএফটিকে বিপুলভাবে সমর্থন জানায়৷ সে দলের সংগঠনের অস্তিত্ব নেই সে দলের পেছনেই মানুষ দৌড়াচ্ছে৷ সাংবাদিক সম্মেলনে খুব স্পষ্ট করেই রাজেশ দেববর্মা জানান এনসিটি দল এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী জোটের জন্য চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি৷ এবছর এনসিটি দল নির্বাচন থেকে সরে গিয়ে দেখতে চায় রাজ্যের মানুষ আইপিএফটিকে কতটা সমর্থন করে৷ এক প্রশ্ণের উত্তরে এনসিটি দলের মুখপাত্র রাজেশ দেববর্মা জানান প্রত্যক্ষভাবে দল আইপিএফটির স্বপক্ষে প্রচারে না থাকলেও পরোক্ষভাবে তারা সমর্থন করবে আইপিএফটিকেই৷ যদিও এনসিটি দল আইপিএফটিকে নীতিগত সমর্থন করেন না৷ শুধুমাত্র বিরোধী ভোট ভাগাভাগি রোধ করতেই এনসিটি নির্বাচন থেকে সরে দাঁড়াল বলে মুখপাত্র জানান৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top