News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই ইন্দো-বাংলা সীমান্তে ১৪৪ ধারা জারী
Image

খোয়াই ইন্দো-বাংলা সীমান্তে ১৪৪ ধারা জারী

Khowai Districtনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ জনজীবনে শান্তি ও সুস্থিতি বজায় রাখার লক্ষ্যে খোয়াই জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ১৯৭৪-র ১৪৪ ধারা অনুযায়ী খোয়াই মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটারের মধ্যে লোকজনের চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করেছেন৷ রাত ৮টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত বিধি নিষেধ কার্যকর থাকবে৷ তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সামরিক, আধাসামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যরা, খোয়াই জেলার পুলিশ সুপার ও খোয়াইয়ের মহকুমা শাসকের জারি করা অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি  কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিরা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজধারী দন্ডবিধির ১৮৮ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷ এই বিধি নিষেধ ৫ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ৪ঠা এপ্রিল ২০১৬ পর্যন্ত বলবৎ থাকবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top