বাগদাদ, ৩০ জানুয়ারি (হি.স.) : দায়েশের বিরুদ্ধে এবার জোরদার লড়াইয়ে নামল ইরাকি সেনা| দায়েশের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় বোমারু বিমান থেকে ছোঁড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র| হামলায় বেশ কয়েকটি দায়েশের ঘাঁটি একেবারে গুড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে| একই সঙ্গে বেশ কয়েকজন জঙ্গিরও মৃতু্য হয়েছে বলে জানা গিয়েছে|
খবর প্রকাশ, আনবার প্রদেশের উত্তর অংশে আলবু দায়েব এলাকায় ঘাঁটি করে থাকা দায়েশের উপর হঠাত্ করে হামলা চালায় ইরাকি সেনাবাহিনী| আকাশপথে সুখোই বোমারু বিমান থেকে একেরবার ঘাঁটি টার্গেট করে ছোঁড়া হয় মিসাইল| মুহূর্তের মধ্যে গুড়িয়ে যায় ঘাঁটিগুলি|
অন্যদিকে, রাজধানী বাগদাদের ১২০ কিলোমিটার উত্তরে অবস্থিত থারথার শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে দায়েশের ঘাঁটিতে আচমকা হানা দেয় সেনার একটি দল| সেনার হানায় বেশ কয়েকজন দায়েশ জঙ্গির মৃতু্যর খবর পাওয়া গিয়েছে|
দায়েশের বিরুদ্ধে এবার জোরদার লড়াইয়ে নামল ইরাকি সেনা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















