News Flash

  • Home
  • দিনের খবর
  • Delhi Fire : দিল্লির রোহিণীতে বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ৩-৪ জন
Image

Delhi Fire : দিল্লির রোহিণীতে বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ ৩-৪ জন

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): ফের আগুন-আতঙ্ক রাজধানী দিল্লিতে! এবার আগুন লাগল দিল্লির রোহিণী এলাকায় অবস্থিত একটি বাড়িতে। শনিবার সকাল ছ’টা নাগাদ রোহিণীর বুদ্ধ বিহার এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ৩-৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন, তাঁদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দিল্লি দমকল সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, শনিবার সকাল ছ’টা নাগাদ ফোন করে জানানো হয়, রোহিণীর বুদ্ধ বিহার এলাকায় অবস্থিত একটি বাড়িতে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আগুন নেভাতে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ৩-৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের চালক পেলেন বিশেষ প্রশিক্ষণ, নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): শুক্রবার হরিয়ানার জিন্দ থেকে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ছত্তিশগড়ের কচ্ছাপাল জঙ্গলে নকশালদের অস্ত্রভাণ্ডার উদ্ধার, পুলিশ-বিএসএফের যৌথ অভিযান

রায়পুর/নারায়ণপুর, ১৭ জুলাই (আইএএনএস): ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শুক্রবার নারায়ণপুর পুলিশ এবং সীমান্ত…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বেরেলিতে গোরু জবাইয়ের অভিযোগে পুলিশের অভিযান, গ্রেফতার ২; উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বেরেলি জেলায় গোরু জবাইয়ের অভিযোগে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

দারুণ উদ্যোগ, ভারত!’— দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনায় প্রশংসায় প্রাক্তন ইউএনইপি প্রধান এরিক সোলহেইম

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধনের আগে দেশের এই ঐতিহাসিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রসংঘের…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top