News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura CM : গণ্ডাছড়া মহকুমায় কোয়ার্টার কমপ্লেক্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

Tripura CM : গণ্ডাছড়া মহকুমায় কোয়ার্টার কমপ্লেক্সের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২ জুলাই৷৷ গণ্ডাছড়ায় এ বছরের ১৫ই আগস্টের মধ্যে পি ডব্লিউ ডি জেনারেল ডিভিশন চালু করা হবে৷ সড়ক, সেতু, পানীয়জল ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার জন্য তখন মানুষকে আর অন্যত্র ছুটে যেতে হবে না৷ এই ডিভিশনেই গণ্ডাছড়া এলাকার মানুষ সমস্ত রকমের সুুযোগ সুুবিধা পাবেন৷ গণ্ডাছড়া মহকুমায় ৩৬টি কোয়ার্টার কমপ্লেে’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী বলেন, একটা সময়ে বিভিন্ন দপ্তরের কর্মচারীদের গণ্ডাছড়ায় ট্রান্সফার করা হলে তাকে শাস্তিমূলক ট্রান্সফার হিসেবে ধরে নেওয়া হতো৷ কিন্তু বর্তমানে বিভিন্ন পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নের ফলে বদলে যাচ্ছে গণ্ডাছড়ার চেহারা৷ কর্মচারীগণ এখন গণ্ডাছড়ায় পোস্টিং নিতে আগ্রহী৷ এটাই সরকারের উন্ননয়মূলক দৃষ্টিভঙ্গির নির্দশন৷ একটা সময়ে গণ্ডাছড়ার সঙ্গে প্রত্যন্ত শব্দটাকে জড়ে দিয়ে এই অ’লের মানুষদের অপমান করা হতো৷ প্রক’তির আশির্বাদধন্য নারিকেলকু’, ডুম্বর পর্যটক কেন্দ্র রয়েছে এই অ’লে৷ যা চাক্ষুস করার জন্য গোটা দেশের মানুষ উৎসুুক৷ এই অ’লের মানুষ মৎস্য চাষের উপর নির্ভরশীল৷ এখানকার প্রায় ২ হাজার মৎস্যচাষীদের ডুম্বর জলাশয়ের উন্নয়নে ৪১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ তার পাশাপাশি মন্দিরঘাট থেকে উন্নত সড়ক তৈরির লক্ষ্যে ৫২ কোটি টাকার টেণ্ডার ইতিমধ্যেই হয়ে গেছে৷ আজ গঙ্গানগরে চালু হওয়া ১৩২ কেভি বিদ্যৎ ট্রান্সমিশন লাইন ডিসেম্বরের মধ্যেই গণ্ডাছড়া পর্যন্ত সম্পসারিত করা হবে৷ তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে আন্দোলনের প্রয়োজন হয় না৷ কেন্দ্রে এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের সার্বিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে৷


মুখ্যমন্ত্রী বলেন, বিগত ৭ বছর যাবৎ রাজ্যের কর্মচারীদের পদোন্নতি স্থগিত ছিল যার ফলে এই সময়কালের মধ্যে ২৫ হাজারের উর্দ্ধে কর্মচারী যারা অবসরে গেছেন পদোন্নতি না পাওয়ার ফলে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ বর্তমান সরকার যখন আইন মেনে তাদের পদোন্নতির পথে হাঁটছে তখন এই সিদ্ধান্তকে বিরোধী দল সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, কর্মচারীরা যেমন সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে নাগরিক পরিষেবা দিতে অক্লান্ত পরিশ্রম করেন তেমনি তাদের অধিকার আদায়ের বিষয়টিও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে ৭ লক্ষ পরিরবারকে রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রীর প্যাকেট ও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১ হাজার টাকা করে দেওয়া হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথে জনধন অ্যাকাউন্ট হয়েছিল বলেই সরাসরি এখন মানুষের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো যাচ্ছে৷ রাজ্য সরকার মানবিক কারণেই করোনা কার্ফুর সময়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, গণ্ডাছড়া এখন আর প্রত্যন্ত অ’ল নয়৷ গোটা রাজ্যে যে উন্নয়নের কর্ময’ চলছে তারমধ্যে অন্যতম এই জনপদ৷ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এখানে থেকে যেন মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারে সেই লক্ষ্যেই টাইপ-১, টাইপ-২, টাইপ-৩, টাইপ-৪ ক্যাটাগরির মোট ৩৬টি কোয়ার্টার নির্মাণ করা হয়েছে৷ ভবিষ্যতে প্রয়োজন অনুসারে আরও কোয়ার্টার নির্মাণ করার বিষয়ে সরকার বিবেচনা করবে৷


অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, বিভিন্ন কারণে কর্মচারীরা গণ্ডাছড়ায় আসতে চাইত না৷ তৎকালীন নেত’ত্বের অনিহার ফলেই পিছিয়ে ছিল গণ্ডাছড়া৷ কিন্তু এই সরকারী আবসনগুলি নির্মাণ হওয়ার ফলে এখানে থেকেই মানুষের কল্যাণে আধিকারিকগণ মনোনিবেশ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷ সাংসদ আরও আশা প্রকাশ করেন, এই অ’লের উন্নয়নে গতি স’ার করতে আগামীদিনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেত’ত্বে রাজ্য সরকার আরও সদর্থক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করবে৷


অনুষ্ঠানে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, গণ্ডাছড়া একটি বড় মহকুমা৷ আধিকারিকগণের স্থায়ীভাবে এখানে থাকার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল৷ আধিকারিকদের জন্য এই সরকারি আবাস তৈরির ফলে এখন থেকে তারা এখানে থেকেই সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি মানুষের কল্যাণে রূপায়িত করতে পারবেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ধন’য় ত্রিপুরা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার জেলশাসক ময়ূর গোবেকর রতিলাল প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top