News Flash

  • Home
  • Uncategorized
  • Wimboldon : ঐতিহাসিক ম্যাচ জিতলেন সানিয়া মির্জা ও রোহন বোপন্না
Image

Wimboldon : ঐতিহাসিক ম্যাচ জিতলেন সানিয়া মির্জা ও রোহন বোপন্না

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): উইম্বলডনে এবার ঐতিহাসিক মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডেও দুর্দান্ত সাফল্য পেলেন ভারতীয় টেনিসতারকা সানিয়া মির্জা ও রোহন বোপন্না জুটি । ৬-২, ৭-৬(৫) সেটে প্রতিপক্ষ ভারতীয় জুটি রামকুমার রামানাথন ও অঙ্কিতা রায়নাকে হারিয়ে পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে।


টেনিস বিশ্বের ওপেন এরায় এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে মুখোমুখি হলেন চার ভারতীয়। হ্যাঁ, একদিকে রোহন বোপন্নার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন সানিয়া এবং কোর্টের অন্যপ্রান্তে ছিলেন ভারতীয় জুটি রামকুমার রামানাথন ও অঙ্কিতা রায়না। শুক্রবার তাঁদের ৬-২, ৭-৬(৫)-এ হারান সানিয়ারা। গ্র্যান্ড স্লামের সিঙ্গলস খেলায় যোগ্যতা অর্জনের জন্য মোট ২১ বার চেষ্টা করেছেন রামকুমার। তবে সফল হননি। এবার মিক্সড ডাবলস দিয়ে মেজর টেনিসে অভিষেক ঘটল তাঁর। তাও আবার অভিজ্ঞ সানিয়া-বোপন্নার বিরুদ্ধে। প্রথম থেকে অভিজ্ঞ জুটিই ছিল ম্যাচের ফেভারিট।

প্রথম সেটে রামকুমারদের হেলায় হারান সানিয়া-বোপন্না। তবে দ্বিতীয় সেটে জোর লড়াই দেন রামকুমার ও অঙ্কিতা। কিন্তু বোপান্নার শক্তিশালী সার্ভ আর দুর্দান্ত গ্রাউন্ড স্ট্রোকের সামনে শেষরক্ষা করতে পারেননি। তবে উইম্বলডনে প্রথমবার দুই ভারতীয় জুটির লড়াই ঢুকে পড়ল টেনিস ইতিহাসের পাতায়।


ইতিমধ্যেই পার্টনার বেথানি মাটেক-স্যান্ডসকে নিয়ে মহিলা ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন সানিয়া মির্জা। প্রথম রাউন্ডে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই অ্যালেক্সা গুয়ারিচ ও ডেসারে ক্রচিক জুটিকে ৭-৫, ৬-৩ সেটে হারান তাঁরা। আসন্ন অলিম্পিকে অংশ নিতে চলেছেন সানিয়া। তার আগে ছন্দ ধরে রাখতে মরিয়া হায়দরাবাদি সুন্দরী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top