News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Yami Gautam : আর্থিক দুর্নীতির অভিযোগে এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব ইডি-র
Image

Yami Gautam : আর্থিক দুর্নীতির অভিযোগে এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব ইডি-র

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : আর্থিক দুর্নীতির অভিযোগে এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, ভিকি ডোনার খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে বিদেশী এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

সম্প্রতি চিত্র নির্মাতা আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ইয়ামি। জানা গিয়েছে, ইতিমধ্যে ইডি-র জোন ২ ওই মামলার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ইডি তলব করল অভিনেত্রীকে। আর্থিক তছরূপের অভিযোগে বর্তমানে অনেক বড় বড় প্রযোজক সংস্থাও ইডির নজরে রয়েছে।


উল্লেখ্য, গত ২৩ জুন মণীশ মালহোত্রা, সব্যসাচী, ঋতু কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশের প্রথম সারির তিন ফ্যাশন ডিজাইনারকে ইডি তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা গিয়েছে, পঞ্জাবের এক রাজনীতিকের সঙ্গে নগদে লেনদেন করার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। পৃথক দিনেই দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছিল তিনজনকে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top