News Flash

  • Home
  • Uncategorized
  • RahulGandhi-PiyushGoel : টিকা নিয়ে রাহুলের খোঁচা, পাল্টা তোপ দাগলেন গোয়েল
Image

RahulGandhi-PiyushGoel : টিকা নিয়ে রাহুলের খোঁচা, পাল্টা তোপ দাগলেন গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): হ্যাসট্যাগ কোথায় টিকা? জুলাই মাস হয়ে গেল, ভ্যাকসিন এলো না। শুক্রবার সকালে এই টুইট করে ভ্যাকসিন নিয়ে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। পীযুষ জানিয়েছেন, জুলাইয়ের মধ্যেই উপলব্ধ হবে ১২ কোটি ভ্যাকসিন, যা বেসরকারি হাসপাতালে সরবরাহ থেকে পৃথক। একইসঙ্গে রাহুলকে তোপ দেগে গোয়েল জানিয়েছেন, রাহুল গান্ধীর বোঝা উচিত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে গম্ভীরতার পরিবর্তে নিম্ন রাজনীতি সঠিক নয়।

শুক্রবার সকালে রাহুল গান্ধী টুইট করে লেখেন, “জুলাই মাস হয়ে গেল, ভ্যাকসিন এলো না।” এই টুইটের জবাব দিয়ে গোয়েল টুইটে লেখেন, “জুলাইয়ের মধ্যেই উপলব্ধ হবে ১২ কোটি ভ্যাকসিন, যা বেসরকারি হাসপাতালে সরবরাহ থেকে পৃথক। ১৫ দিন আগেই সরবরাহের বিষয়ে রাজ্যগুলিকে অবগত করা হয়েছে। রাহুল গান্ধীর বোঝা উচিত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে গম্ভীরতার পরিবর্তে নিম্ন রাজনীতি সঠিক নয়।”


প্রসঙ্গত, ভারতে ৩৪ কোটির গণ্ডি ছাড়িয়ে কোভিড-টিকাকরণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৪,০০,৭৬,২৩২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৪২,৬৪,১২৩ জনকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top