News Flash

  • Home
  • বিনোদন
  • price rise : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ নারী সমিতির
Image

price rise : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ নারী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর তোলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়৷ করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করতে শুরু করেছে৷ গরিব মেহনতী অংশের মানুষ সবচেয়ে সমস্যার সম্মুখীন৷ অতিমারিতে বিপন্ন মানুষজনকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করার দাবি জানিয়েছে নারী সমিতি৷


দেশের সরকার এই সংকট কালে যে পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন তা যথেষ্ট নয় বলে নারী সমিতির নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷ বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শামিল হয় বাম সাংসদ ঝর্ণা দাস বৈদ্য বলেন বর্তমানে বিজিপি আইপিএফটি জোট সরকারের আমলে বিরোধীদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে৷ মা-বোনেরা সুরক্ষিত নয়৷ কলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও আমাদের দেশে জ্বালানির মূল্য মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি করা হয়েছে৷
এর ফলে পরিবহন ক্ষেত্রে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে৷ পণ্য পরিবহন ভাড়া অনেক বেড়ে গেছে৷ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য দিনের পর দিন বাড়ছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পেট্রোলের মূল্য রাশ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রিক মূল্য নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন তিনি৷ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন৷

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top